1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

ধর্মপাশায় ৭জন হাফেজে কোরআনকে সংবর্ধনা

  • আপডেট সময় : বুধবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৪
  • ১৫৫ বার পঠিত
রবি মিয়া ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা সদর ইউনিয়নের ধর্মপাশা আশরাফুল উলুম হাফিজিয়া মাদ্রাসার হলরুমে  মাদ্রাসার ৭জন হাফেজে কোরআনকে  বুধবার বেলা দুইটার দিকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
স্থানীয় আর রহমান ছাত্র সংসদ এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে। ধর্মপাশা আশরাফুল উলুম হাফিজিয়া মাদ্রাসার  ভারপ্রাপ্ত মোহতামিম হাফেজ রহমত উল্লাহর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন হাফেজ মাওলানা সাইফুল্লাহ নোমান।
ধর্মপাশা আশরাফুল উলুম হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক হাফেজ হুজ্জাতুল্লাহ নাঈমের সঞ্চালনে বক্তব্য দেন হাফেজ আনোয়ার হোসেন আজাদী, মুফতি মোবারক হোসেন আহম্মদপুরী, ধর্মপাশা আশরাফুল উলুম হাফিজিয়া মাদ্রাসার শিক্ষার্থী হাফেজ জাকারিয়া, খলিলুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে ওই মাদ্রাসার ৭জন হাফেজে কোরআন ও চারজন শিক্ষক কে ক্রেস্ট দেওয়া হয়। এ ছাড়া  মাদ্রাসায় শিক্ষার্থীদের নিয়মিত উপন্থিতি ও কোরআন তেলওয়াত বেশি করায় ৫ জন শিক্ষার্থীকে উপহার সামগ্রী দেওয়া হয়।
সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park