1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

গোধূলির সৌন্দর্যে নদীর তীরে ইফতার

  • আপডেট সময় : সোমবার, ২৫ মার্চ, ২০২৪
  • ১৪৭ বার পঠিত
বামনা (বরগুনা) প্রতিনিধি
কোলাহলময় পরিবেশ থেকে একটু দূরে। মৃদুমন্দ বাতাসে খোলা আকাশের নিচে নদীর তীরে ইফতার আয়োজন নিয়ে বসেছেন একদল তরুণ। তারা বরগুনার বামনা থানার বিভিন্ন এলাকায় থাকেন। বাজার থেকে খানিকটা নির্মল পরিবেশে ইফতার করতে বামনা উপজেলার বিষখালি নদীর তীরে এসেছেন তাঁরা।
বিষখালি নদীতে কোলাহলমুক্ত ইফতারের জন্য উপজেলার দূর-দূরান্ত থেকে তরুণেরা ছুটে আসেন। নদীর তীরে বিভিন্ন জায়গায় তাঁরা ইফতার করেন।
সোমবার (২৫ মার্চ) বিকেলে নদীর তীরে গিয়ে দেখা যায়, একদল তরুণ ইফতারের আয়োজন করেছে। বিভিন্ন ধরনের ইফতার তারা সংগ্রহ করে এনেছেন বাজারের ইফতারির দোকান থেকে। পেঁয়াজি, বেগুনি, ডিম, খেজুর, জিলাপি, বিভিন্ন ধরনের ফল ও তেহারিসহ নানা ধরনের ইফতারির আয়োজন রয়েছে।
আয়োজনকারী তরুণরা বলেন, ‘বাসায় বা বাজারে ইফতার আর নদীর তীরে ইফতারের মধ্যে অনেক পার্থক্য। নদীর তীরে এই কোলাহল মুক্ত নির্মল পরিবেশ ইফতারের অনুভূতি আলাদা। আমরা প্রতিবছর এখানে ইফতার করতে আসি।’
সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park