1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

বিশ্বম্ভপুরে বিপুল পরিমাণ ভারতীয় চিনি ও শাড়ী সহ দুই জন গ্রেপ্তার

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৩ মে, ২০২৩
  • ২০১ বার পঠিত

 

স্টাফ রিপোর্টারঃ

সুনামগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে বিপুল পরিমান ভারতীয় চিনি ও শাড়ি সহ ২ জন কে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি) পুলিশ সুপার এহ্সান শাহ নির্দেশনায় গোয়েন্দা পুলিশের ওসি নন্দন কান্তি ধর নেতৃত্বে গোয়েন্দা পুলিশ ডিবি-র একটি চৌকশ আভিযানিক টিম মোহাম্মদ দেলোয়ার হোসেন এসআই পংকজ দাশ, এসআই মাহমুদুল হাসান, এএসআই মোজাম্মেল হক ও সঙ্গীয় ফোর্স সহ গোপন সংবাদের ভিত্তিতে বিশ্বম্ভরপুর থানাধীন ধনপুর ইউনিয়নের অন্তর্গত মধ্যনগর এলাকায় বুধবার রাতে অভিযান চালিয়ে ২জন কে আটক করে তাদের হেফাজতে থাকা বিপুল পরিমান ভারতীয় চিনি ও শাড়ি কাপড় জব্ধকরা হয়।আটককৃতরা বিশ্বম্ভপুর উপজেলার মধ্যনগর গ্রামের মৃত আবুল হোসেন খানের ছেলে আলাল হোসেন খান (৪৩) ও জামাল খানের ছেলে আফজাল খান (২৩)।

গোয়েন্দা পুলিশ জানায়, একটি চোরাকারবারি চক্র সরকারি শুল্ক ফাঁকি দিয়ে ভারতীয় বিভিন্ন পণ্য পাচার করে আসছে গোপন সংবাদের মাধ্যমে আটককৃতদের হেফাজত হতে ৫০ কেজি করে ৬৮ বস্তায় মোট ৩৪০০ (তিন হাজার চারশত) কেজি ভারতীয় চিনি যার আনুমানিক মূল্য ৪,৭৬,০০০/- টাকা এবং ৬৮ (আটষট্টি) পিস ভারতীয় শাড়ি যার আনুমানিক মূল্য ১,০২,০০০/- টাকা জব্দ করা হয়।

আটক নিশ্চিত করে জেলা গোয়েন্দা পুলিশ ডিবি-ওসি নন্দন কান্তি ধর জানান, আটককৃতদের বিরুদ্ধে বিশ্বম্ভরপুর থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। যথাযত পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park