1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

কুষ্টিয়া সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ইউনিট ও দৌলতপুর থানা পুলিশের যৌথ অভিযানে দৌলতপুর থানার অপহরন মামলার আসামী গ্রেফতার ও ভিকটিম উদ্ধার।

  • আপডেট সময় : বুধবার, ২৪ মে, ২০২৩
  • ২১৬ বার পঠিত

দৈনিক মানবাধিকার সংবাদ ডেস্কঃ

ব্রেকিং নিউজঃ         গত ০২/০৫/২০২৩খ্রিঃ তারিখে বাদী মোঃ নাজমুল হাসান, পিতা-মোঃ সেকুল ইসলাম, সাং- জামালপুর ত্রিমোহনী পাড়া ইউপি- প্রাপুর, থানা- দৌলতপুর, জেলা-কুষ্টিয়া দৌলতপুর থানায় হাজির হয়ে আসামী-১) মোঃ জজ হোসেন(২৬), ২) রোকন হোসেন(২৩), উভয় পিং-মোঃ আলতাফ হোসেন, ৩) মোঃ আলতাফ হোসেন(৫৫), পিং-মৃত সোবাহান মন্ডল, সর্বসাং-জামালপুর, থানা-দৌলতপুর, জেলা-কুষ্টিয়াদের বিরুদ্ধে অভিযোগ করেন যে, বাদীর নাবালিকা কন্যা মোঃ নুসরাত জাহান চৈতি(১৫) কে স্কুলে যাতায়াতের পথে আসামী মোঃ জজ হোসেন তাকে প্রেম ভালোবাসার প্রস্তাব দিয়ে উত্যাক্ত করত। বাদীর কন্যা প্রস্তাবে রাজী না হওয়ায় আসামী জজ হোসেন তাকে অপহরন করবে মর্মে হুমকি প্রদান করে আসছে। এরই জের ধরে গত ২৬/০৪/২০২৩ খ্রি. তারিখে জজ এবং অন্যান্য আসামীদের সহায়তায় বাদীর নাবালিকা কন্যা নুসরাতকে একটি মাইক্রোবাসে তার ইচ্ছার বিরুদ্ধে মুখ চেপে জোর পূর্বক অসৎ উদ্দেশ্যে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে আটকে রাখে। বাদী তার মেয়েকে সম্ভাব্য সকল স্থানে অনুসন্ধান করিয়া কোথাও না পাওয়ায় দৌলতপুর থানায় এজাহার দায়ের করিলে দৌলতপুর থানার মামলা নং-০৫, তারিখ ০২/০৫/২৩, ধারা- ৭/৩০ নারী ও শিশু নির্যাতন দমন আইন/২০১৮ইং রুজু হয়।
পরবর্তীতে জনাব মোঃ খাইরুল আলম, সুযোগ্য পুলিশ সুপার, কুষ্টিয়া মহোদয়ের নির্দেশ ও সার্বিক তত্ত্বাবধানে ২৩/০৫/২০২৩ তারিখে কুষ্টিয়া সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ইউনিট ও দৌলতপুর থানা পুলিশের যৌথ অভিযানে ঢাকা জেলার সাভার থানা এলাকা হইতে অপহরন মামলার এজাহার নামীয় ১নং আসামী মোঃ জজ হোসেনকে গ্রেফতার পূর্বক ভিকটিম নুসরাত জাহান চৈতীকে আসামীর নিকট হইতে উদ্ধার করা হয়।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park