1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

কুমারখালী থানা পুলিশ কর্তৃক হত্যা মামলার আসামী গ্রেফতারসহ হত্যায় ব্যবহৃত ছুরি উদ্ধারঃ

  • আপডেট সময় : বুধবার, ২৪ মে, ২০২৩
  • ২৪২ বার পঠিত

দৈনিক মানবাধিকার সংবাদ ডেস্কঃ

   ব্রেকিং নিউজঃ       ফেসবুকে ছবি দেওয়াকে কেন্দ্র করে আসামী মোঃ ওবাইদুল@ ওবায়দা @ ইমন (১৯), এর সহিত বাদীর বড় ছেলে তানজিল এর বিরোধ সৃষ্টি হয়। উক্ত বিরোধের জের ধরে এজাহারনামীয় আসামীসহ অজ্ঞাতনামা আসামীরা পরস্পর যোগসাজসে বাদীর বড় ছেলেকে হত্যার পরিকল্পনা করে। বাদীর বড় ছেলে ভিকটিম তানজিল শেখ (১৯) ইং ২০/০৫/২০২৩ তারিখ দুপুরে কুমারখালী থানাধীন পান্টি হাই স্কুলের পাশে জনৈক সোহাগ এর বিদ্যাভবন কোচিং এ প্রাইভটে পড়া শেষে ইং-২০/০৫/২০২৩ তারিখ দুপুর অনুমান ০৩.০০ ঘটিকার সময় কুমারখালী থানাধীন পান্টি হাই স্কুল মাঠে পৌঁছানো মাত্রই পূর্ব থেকে দেশীয় অস্ত্রসস্ত্রে সজ্জিত হইয়া থাকা এজাহার নামীয় আসামীসহ অজ্ঞাতনামা আসামীগণ পূর্ব পরিকল্পতিভাবে একই (হত্যা) উদ্দেশ্যে ঘিরে ধরে। এই সময় আসামী মোঃ ওবাইদুল @ ওবায়দা @ ইমন তার হাতে থাকা ডেগার দিয়ে হত্যার উদ্দেশ্যে বাদীর বড় ছেলে তানজিল এর বুকের মাঝামাঝি বাম পাশে আঘাত করলে বাদীর বড় ছেলে চিৎকার করে উঠে। তার চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে আসার পূর্বেই এজাহার নামীয় আসামীসহ অজ্ঞাতনামা আসামীরা বাদীর বড় ছেলেকে গুরুতর রক্তাক্ত জখম করে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়। উক্ত ঘটনায় ২২/০৫/২০২৩ তারিখ বাদী কুমারখালী থানায় হাজির হয়ে লিখিতভাবে এজাহার দায়ের করিলে কুমারখালী থানার মামলা নং-২৪, তারিখ- ২২/০৫/ ২০২৩ খ্রিঃ ধারা- ৩০২/৩৪ পেনাল কোড রুজু হয়।
জনাব মোঃ খাইরুল আলম, সুযোগ্য পুলিশ সুপার, কুষ্টিয়া মহোদয়ের নির্দেশ ও তত্ত্বাবধানে কুমারখালী থানা পুলিশ ২৪/০৫/২০২৩ তারিখে এজাহার নামীয় আসামী মোঃ ওবাইদুল@ ওবায়দা @ ইমন (১৯), পিতা-মোঃ মিলন হোসেন, গ্রাম- পান্টি, থানা- কুমারখালী, জেলা-কুষ্টিয়াকে গ্রেফতার করে। পরবর্তীতে আসামীর স্বীকারোক্তি দেখানো মতে কুমারখালী থানা পুলিশ হত্যায় ব্যবহৃত ছুরি উদ্ধার করে।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park