1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

গাসিক নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী প্রথম নারী মেয়র জায়েদা খাতুন 

  • আপডেট সময় : শুক্রবার, ২৬ মে, ২০২৩
  • ২২৮ বার পঠিত

স্টাফ রিপোর্টার;

গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে ভোট গণনা শেষে স্বতন্ত্র প্রার্থী জায়েদা খাতুনকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়েছে। নির্বাচনের এই ফলাফলকে মা ও ছেলের বিজয় বলে মনে করছেন গাজীপুরবাসী।
২৫ শে মে রোজ বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টায় গাজীপুরের বঙ্গতাজ অডিটোরিয়ামে এ ফলাফল ঘোষণা করা হয়।

৪৮০টি কেন্দ্রের ফলে টেবিল ঘড়ি প্রতীকের জায়েদা খাতুন পেয়েছেন দুই লাখ ৩৮ হাজার ৯৩৪ ভোট; আর নৌকার প্রার্থী আজমত উল্লা খান পেয়েছেন দুই লাখ ২২ হাজার ৭৩৭ ভোট। হাড্ডাহাড্ডি লড়াইয়ে মাত্র ১৬ হাজার ১৯৭ ভোটের ব্যবধানে জয়লাভ করেন জায়েদা খাতুন।

গত ২৭ এপ্রিল মনোনয়নপত্র জমাদানের শেষ দিন মেয়র পদে জাহাঙ্গীর আলম ও তার মা জায়েদা খাতুন মনোনয়ন জমা দেন। ঋণখেলাপের অভিযোগে জাহাঙ্গীর আলমের মনোনয়নপত্র বাতিল হয়। বৈধ হয় জায়েদা খাতুনের মনোনয়ন। মনোনয়ন বাঁচাতে আদালতে গেলেও তাতে লাভ হয়নি।

জায়েদা খাতুন তার নির্বাচনী হলফনামায় নিজেকে গৃহিণী ও স্বশিক্ষিত বলে উল্লেখ করেছিলেন।

তার জন্ম গাজীপুর সিটি কর্পোরেশনের কানাইয়া এলাকায় ১৯৬২ সালের ১০ ফেব্রুয়ারি। গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর আলমসহ দুই ছেলে ও এক মেয়ের মা তিনি।

মেয়র পদে মনোনয়ন জমা দেওয়ার পূর্বে রাজনীতি বা সামাজিক কোনো ক্ষেত্রেই তার নাম শোনা যায়নি। তিনি পূর্বে নির্বাচন তো দূরের কথা কোন রাজনৈতিক কর্মসূচিতেও অংশ নেননি। ছেলে জাহাঙ্গীর আলমের ইমেজকে ভিত্তি করেই তিনি ক্রমশ পরিচিতি অর্জন এবং নির্বাচন ও রাজনীতিতে উজ্জ্বল হয়ে উঠেছেন। এভাবেই তিনি এবারের মেয়র পদের নির্বাচনে তার অবস্থান অনেকটাই সুসংহত ও পাকাপোক্ত করে তুলেছেন।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park