1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

এম এ মান্নান প্রাথমিক মেধা বৃত্তি পরীক্ষা  -২০২৩ ইং সম্পন্ন

  • আপডেট সময় : শনিবার, ২ ডিসেম্বর, ২০২৩
  • ৫৬০ বার পঠিত
হুমায়ূন কবীর ফরীদি, স্টাফ রিপোর্টারঃ
সুনামগঞ্জে উত্তরণ ক্লাব ও ডুংরিয়া হাইস্কুল এন্ড কলেজ এর ব্যবস্থাপনায় এম এ মান্নান প্রাথমিক মেধা বৃত্তি পরীক্ষা-২০২৩ ইং সম্পন্ন হয়েছে।
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলাধীন উত্তরণ ক্লাব ও ডুংরিয়া হাইস্কুল এন্ড কলেজ এর বাস্তবায়নে পরিকল্পনা মন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান এর সার্বিক সহযোগিতায় ২ রা ডিসেম্বর রোজ শনিবার স্থানীয় ডুংরিয়া হাইস্কুল এন্ড কলেজে ২৬ তম এম এ মান্নান প্রাথমিক মেধা বৃত্তি পরীক্ষা -২০২৩ ই অনুষ্ঠিত হয়েছে। এই পরীক্ষায় অংশ গ্রহণ করতে  জগন্নাথপুর, শান্তিগঞ্জ ও সুনামগঞ্জ সদর উপজেলার ৮শত ৭৩ জন শিক্ষার্থী রেজিষ্ট্রেশন করলেও ৮ শত ৩৮ জন শিক্ষার্থী পরীক্ষা দিয়েছেন এবং ৩৫ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিলেন। পরীক্ষা শুরুর পূর্ব মুহূর্তে পরিকল্পনা মন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেছেন এবং পরীক্ষা চলাকালীন সময়ে পরিকল্পনা মন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান এর সুযোগ্য উত্তর সূরী শান্তিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি  সাদাত মান্নান অভি ও শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুকান্ত সাহা পরীক্ষা হল পরিদর্শন করেছেন।
পরিদর্শন কালে উপস্থিত ছিলেন, উত্তরণ ক্লাব এর সভাপতি মনিরুজ্জামান বারী সুজন, সাধারন সম্পাদক জহিরুল ইসলাম অভি, শান্তিগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন, এডভোকেট নূরুল আলম, পরীক্ষা নিয়ন্ত্রক নিহার রঞ্জন দাস ও বৃত্তি সমন্বয়কারী  সৈয়দুর রহমান প্রমূখ।
সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park