1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

গোপালগঞ্জে আবারও ৩টি আসনে মনোনয়ন পেলেন ৩ ‘হেবিওয়েট’ প্রার্থী

  • আপডেট সময় : সোমবার, ২৭ নভেম্বর, ২০২৩
  • ৭৭২ বার পঠিত

 

মোঃ শিহাব উদ্দিন গোপালগঞ্জ ।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জের তিনটি আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছে ৩ ‘হেবিওয়েট’ প্রার্থী। তারা জেলার ওই তিনটি আসনে দীর্ঘ সময় ধরে প্রতিনিধিত্ব করে আসছেন। প্রার্থীদের নাম ঘোষণার পরেই প্রধনমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনী এলাকা কোটালীপাড়ায় আনন্দ মিছিল করেছে দলীয় নেতা-কর্মীরা। রোববার (২৬ নভেম্বর) বিকেলে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

গোপালগঞ্জের তিনটি আসন থেকে মনোনয়ন পেয়েছেন, গোপালগঞ্জ-০১ আসনে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক মন্ত্রী ও বতর্মান সংসদ সদস্য লে: কর্নেল (অব:) ফারুক খান। গোপালগঞ্জ-০২ আসনে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক মন্ত্রী ও বতর্মান সংসদ সদস্য শেখ ফজলুল করিম সেলিম। গোপালগঞ্জ-০৩ আসনে আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধনমন্ত্রী এবং বতর্মান সংসদ সদস্য শেখ হাসিনা।

গোপালগঞ্জ জেলায় রয়েছে রাজনৈতিক ঐতিহ্য। এ জেলা জন্মগ্রহণ করেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। যে কারণে গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের আধিপত্য এলাকা হিসেবে পরিচিত। বিগত নির্বাচনগুলোতে আওয়ামী লীগ প্রার্থীরা বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করেছেন। সেই সাথে জামানত হারিয়েছে বিএনপি, জাতীয় পার্টিসহ অন্য প্রার্থীরা।

এদিকে গোপালগঞ্জ-০৩ আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম ঘোষণার পরেই আনন্দ মিছিল ও উল্লাস করে মিষ্টি বিতরণ করছে কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগ ও সহেযোগী সংগঠনের নেতা-কর্মীরা। বিকেলে দলীয় কার্যালয় থেকে একটি আনন্দ মিছিল বের করে উপজেলা আওয়ামী লীগ ও সহেযোগী সংগঠনের নেতা-কর্মীরা। মিছিলটি উপজেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে নেতাকর্মীদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়। এসময় কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park