1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

সুনামগঞ্জ ও দিরাইয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

  • আপডেট সময় : শনিবার, ৩ আগস্ট, ২০২৪
  • ১৩৫ বার পঠিত

হুমায়ূন কবীর ফরীদি, স্টাফ রিপোর্টারঃ

সারাদেশে ছাত্রজনতার উপর হামলা ও হত্যার প্রতিবাদে সুনামগঞ্জ ও দিরাইয়ে বৈষম্য বিরোধী আন্দোলনকারী শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেনী পেশার লোকজন বিক্ষোভ মিছিল করেছে।
সারাদেশে ছাত্রজনতার উপর হামলা ও হত্যার প্রতিবাদ এবং ৯ দফা দাবীতে বৈষম্য বিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীদের ডাকা বিক্ষোভ মিছিলে মিছিলে মিছিলে জেলা শহর সুনামগঞ্জের রাজপথ  ও দিরাই উপজেলা শহর উত্তাল ছিল। ৩ রা আগষ্ট দুপুরে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে সুনামগঞ্জ ঐতিহ্য জাদুঘর প্রাঙ্গন থেকে বিশাল বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রত্যেকটি সড়ক প্রদক্ষিণ করে হোসেন বক্স চত্বরে গিয়ে অবস্থান নেয়। এসময় শিক্ষার্থীরা সারাদেশে ছাত্রজনতা হত্যার প্রতিবাদ জানিয়ে আইনশৃঙ্খলা বাহিনী ও রাস্ট্র তন্ত্রের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেওয়ার পাশা-পাশি শেখ হাসিনার পদত্যাগ দাবী করে স্লোগান দেন। এই বিক্ষোভ মিছিলে সুনামগঞ্জের বিভিন্ন কলেজ, শিক্ষা প্রতিষ্ঠান এর দুই সহস্রাধিক শিক্ষার্থী সহ জেলা শহরের বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশ গ্রহন করেন। এবং সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলা সদরে বৈষম্য বিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীর ব্যানারে কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠান এর শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেনী পেশার লোকজন বিক্ষোভ মিছিল করেছেন।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park