1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

সুনামগঞ্জের বাড়ির সীমানা নিয়ে বিরোধের জেরে এক নারী খুন,একজন আটক

  • আপডেট সময় : শনিবার, ২৭ মে, ২০২৩
  • ১৫৫ বার পঠিত

 

সুনামগঞ্জ প্রতিনিধিঃ

সুনামগেঞ্জর জামালগঞ্জ উপজেলার ভীমখালী ইউনিয়নের মল্লিকপুর গ্রামের বাড়ির সীমানা নিয়ে পূর্ব বিরোধের জেরে আপন চাচা ও চাচাতো ভাইয়ের ধারালো অস্ত্রের আঘাতে এক দু”সন্তানের জননী(তাদের ভাতিজি) খুন হয়েছেন।

নিহতের নাম জেসমিন বেগম(৩৫)। তিনি মল্লিকপুর গ্রামের মৃত আনোয়ার হোসেনের স্ত্রী। এ ঘটনায় জামালগঞ্জ থানা পুলিশ ঘাতক চাকা মাহমুদ আলীকে আটক করেছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ২৭ শে মে রোজ শনিবার দুপুরে বাড়ির সীমানা নিয়ে বাড়িতে আপন চাচা মাহমুদ আলী ও চাচাতো ভাই আশিকুল ইসলামের সাথে জেসমিন বেগমের কথা কাটাাকটি হয়।

এরই জের ধরে আপন চাচা ও চাচাতো ভাই ধারালো অস্ত্র নিয়ে জেসমিন বেগমের শরীরের বিভিন্ন অংশে আঘাত করলে তিনি রক্তাক্ত হয়ে গুরুতর আহত হন। তাৎক্ষনিক আশপাশের লোকজন ঘটনাস্থলে এসে তাকে দ্রুত জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। নিহত জেসমিনের দুটি সন্তান রয়েছে। খবর পেয়ে জামালগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘাতক চাচা মাহমুদ আলীকে আটক করেছে।

এ ব্যাপারে জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি) মীর মোহাম্মদ আব্দুন নাসের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,পুলিশ একজনকে আটক করেছে বাকিরা ঘটনার পরপরই পালিয়ে গিয়েছে। মামলা দায়েরের পর পুলিশ বাকি আসামীদের গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসার কথা জানান।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park