1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

উত্তরায় ওয়ারেন্টভুক্ত ২ পলাতক আসামি গ্রেপ্তার

  • আপডেট সময় : মঙ্গলবার, ৩০ মে, ২০২৩
  • ২১০ বার পঠিত

স্টাফ রিপোর্টার :

রাজধানীর উত্তরা এলাকা থেকে ওয়ারেন্টভুক্ত দুই পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১০)।

মঙ্গলবার (৩০ মে) বিকেলে র‌্যাব-১০ এর অধিনায়ক (সিও) অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ ফরিদ উদ্দিন বিষয়টি জানিয়েছেন।

এর আগে সোমবার (২৯ মে) উত্তরার আজমপুর ও জসিম উদ্দিন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- মো. শফিকুল ইসলাম ও মহিউদ্দিন আলী নাজির (৩২)।

ফরিদ উদ্দিন জানান, ছয় মাসের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামি শফিকুল ইসলামকে উত্তরা আজমপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। অপরদিকে গ্রেপ্তার মহিউদ্দিন আলী নাজির দুটি মামলায় এক বছর করে দুই বছর ও অপর একটি মামলায় ছয় মাসসহ মোট দুই বছর ছয় মাসের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি। উত্তরা পশ্চিম থানার জসিম উদ্দিন রোড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাবের এ কর্মকর্তা জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা এ ঘটনার সঙ্গে তাদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। তারা নিজেকে আইনের হাত থেকে বাঁচানোর জন্য দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপন করেছেন বলে জানান।

তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park