1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

ভাইকে অস্ত্রের মুখে জিম্মি করে বোনকে ধর্ষণ, গ্রেপ্তার ৩

  • আপডেট সময় : মঙ্গলবার, ৩০ মে, ২০২৩
  • ১৮৯ বার পঠিত

নিজেস্ব প্রতিনিধিঃ 

ঢাকা জেলার আশুলিয়া এলাকা হতে ভাইকে অস্ত্রের মুখে জিম্মি করে বোনকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় প্রধান ৩ আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৪।  আসামিদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

মঙ্গলবার (৩০ মে) বিকেলে র‍্যাবের এক সংবাদ বিবৃতিতে বলা হয়, আশুলিয়ার জামগড়া এলাকা থেকে আজ সকালে আসামিদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো- রানা সরকার (৩২), মো. রবিউল শেখ ওরফে রবি (২৪) ও মো. রাব্বি (২৩)।

র‍্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা অপরাধের কথা স্বীকার করেছে। আসামী রানা মূলত উক্ত এলাকার কিশোর গ্যাং লিডার এবং তার বিরুদ্ধে পাঁচটি মামলা রয়েছে। এছাড়াও অন্য আসামিদের বিরুদ্ধেও একাধিক মামলা রয়েছে।

ঘটনার বিবরণ ও আসামিদের স্বীকারোক্তিতে জানা যায়, ভুক্তভোগী তার ছোট দুই ভাইকে নিয়ে আশুলিয়ার জামগড়া এলাকায় বসবাস করতো। গত ২৭ মে রাতে প্রতিবেশী আকবর ভুক্তভোগীর বাসায় তার পাওনা টাকা নেওয়ার জন্য যায়।

একই সময় আসামিরা ও অজ্ঞাতনামা ৭-৮ জন দেশিয় অস্ত্র নিয়ে আকবরের পিছনে পিছনে ভুক্তভোগীর বাড়িতে গিয়ে সংঘবদ্ধ হয়ে আকবরকে বেপরোয়াভাবে এলোপাতারিভাবে মারধর করতে থাকে।

এ ঘটনা দেখে ভুক্তভোগী ও তার ছোট দুই ভাই বাহিরে আসলে আসামিরা তাদের ওপর প্রচণ্ড ক্ষিপ্ত হয়। অবস্থা বেগতিক দেখে দুই ভাইকে নিয়ে পুনরায় বাসার ভেতরে প্রবেশ করতে গেলে তৎক্ষণাৎ আসামিরাও দেশিয় অস্ত্রশস্ত্র নিয়ে জোরপূর্বক ভুক্তভোগীর বাসায় প্রবেশ করে এবং তার ভাইদের উপর্যুপুরি মারধর করে রুমের মধ্যে আটকে রাখে।

পরবর্তীতে দুই ভাইয়ের মাথায় অস্ত্র ঠেকিয়ে ভুক্তভোগীকে জোরপূর্বক তার শয়ন কক্ষে নিয়ে পালাক্রমে জোরপূর্বক ধর্ষণ করে। অতঃপর বাঁচার জন্য চিৎকার করলে স্থানীয় লোকজনের উপস্থিতি টের পেয়ে আসামিরা দরজায় তালা দিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

পরবর্তীতে স্থানীয় লোকজন ভুক্তভোগীর বাড়িতে গিয়ে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করে। পরবর্তীতে র‍্যাব বরাবর বর্ণিত ঘটনার ব্যাপারে একটি লিখিত অভিযোগ দাখিল করলে এ বিষয়ে ছায়াতদন্ত শুরু করে র‍্যাব।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park