1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

লৌহজংয়ে ভূমিরক্ষা আন্দোলনে পদ্মাপাড়ে গণজমায়েত ও অবস্থান কর্মসূচি 

  • আপডেট সময় : শুক্রবার, ২ জুন, ২০২৩
  • ২৪১ বার পঠিত
ফৌজি হাসান খান রিকু
মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জের লৌহজংয়ে ভূমিরক্ষা আন্দোলনে গণজমায়েত ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২ জুন) রাতে উপজেলার শিমুলিয়া বাজার সংলগ্ন পদ্মাপাড়ে কুমারভোগ ও হলদিয়া ইউনিয়নবাসীর ব্যানারে আয়োজিত কর্মসূচিতে সভাপতিত্ব করেন অবারিত বাংলার সাধারণ সম্পাদক নজরুল ইসলাম খান হান্নান।
এ সময় কুমারভোগ ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আবুল বাসার খান, স্থানীয় গোপাল চন্দ্র পাল, কালাম শেখ, রুবেল হোসেন, সাইফুল ইসলাম, আতাউর রহমান মাদবর প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তারা জানান, রাতের আঁধারে পদ্মা নদীর লৌহজংয়ের বিভিন্ন জায়গা থেকে দস্যুরা অবৈধভাবে বালু লুট করে নিয়ে যাচ্ছে। এর ফলে আবার ভাঙনের ঝুঁকির মধ্যে পড়েছে লৌহজংয়ের ভূমি। বর্তমানে অবাধে বালু উত্তোলন করছে দুর্বৃত্তরা। বালু উত্তোলনের জেগে ওঠা চর অচিরেই বিলীন হবে। স্থানীয়রা আশঙ্কা করছেন কুমারভোগ ইউনিয়নের উয়ারী, খড়িয়া, রানীগাঁও, কোরহাটি মৌজার কয়েকশ একর জমি পদ্মাগর্ভে তলিয়ে যাবে। বক্তারা বালুদস্যুদের হুঁশিয়ার করে বলেন, আমাদের শান্তিপূর্ণ গণজমায়েতকে তুচ্ছতাচ্ছিল্য করলে আমরা কঠিন কর্মসূচি দিতে বাধ্য হবো।
সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park