1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৩:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

দীর্ঘ ২১ বছর পালিয়ে থেকেও শেষ রক্ষা পেলনা ধর্ষক রমেশ

  • আপডেট সময় : সোমবার, ৫ জুন, ২০২৩
  • ৩৩৪ বার পঠিত

স্টাফ রিপোর্টারঃ

নেত্রকোনার পূর্বধলা থেকে ধর্ষণের অভিযোগে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পালাতক আসামিকে ২১ বছর পর গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার পর থেকেই অভিযুক্ত আসামি প্রায় ২১ বছর ধরের নানা জায়গায় ছদ্মবেশে পালিয়ে ছিলেন।

অভিযুক্ত আসামি পালাতক থাকায় তাঁর অনুপস্থিতিতেই মামলার রায় ঘোষণা করা হয়। রায়ে বিজ্ঞ আদালত তাকে যাবজ্জীবন সাজা দিয়েছেন । গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম রমেশ চন্দ্র সরকার (৬৫)। তিনি পূর্বধলা ঘাগড়া এলাকার বাসিন্দা।

আজ (৩ মে) শনিবার বিকাল আনুমানিক ৩টার দিকে উপজেলার ঘাগড়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম গ্রেফতারের তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা যায়, ২০০২ সালে ১২ জুন ঘাগড়া এলাকার এক তরুণীকে ধর্ষণের অভিযোগে রমেশ চন্দ্রের বিরুদ্ধে পূর্বধলা থানায় মামলা হয়। তদন্ত শেষে একই বছরের ১২ সেপ্টেম্বর মাসে আদালতে চার্জশিট জমা দেয় পুলিশ। পরে নেত্রকোনা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল রমেশ চন্দ্র সরকারকে যাবজ্জীবন সাজা দেন।

ঘটনার পর থেকেই ছদ্মবেশে নানা জায়গায় পলাতক ছিলেন রমেশ চন্দ্র। অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে আজ শনিবার উপজেলার ঘাগড়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে পূর্বধলা থানার ওসি সাইফুল ইসলাম বলেন, ”গ্রেপ্তার রমেশ চন্দ্র সরকারকে আগামীকাল রবিবার সকালে আদালতে পাঠানো হবে।’

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park