1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

কলারোয়ায় বিপুল মাদকসহ ইউপি সদস্য আটক

  • আপডেট সময় : মঙ্গলবার, ৬ জুন, ২০২৩
  • ৩২১ বার পঠিত

নিজস্ব প্রতিনিধিঃ 

সাতক্ষীরার কলারোয়া উপজেলার মাদরা সীমান্ত এলাকা থেকে প্রায় তিন কোটি টাকা মূল্যের চার বোতল ভারতীয় এলএসডি (লাইসার্জিক এসিড ডাইথ্যালামাইড) মাদক ও এক কেজি হিরোইনসহ হাসানুজ্জামান নামের এক সাবেক ইউপি সদস্যকে আটক করেছে বিজিবি।

মঙ্গলবার (৬ জুন) ভোরে উপজেলার মাদরা সীমান্তের চান্দা নামক স্থান থেকে তাকে আটক করা হয়।

আটক চোরাকারবারী হাসানুজ্জামান (৪০ ) কলারোয়া উপজেলার সোাবাড়িয়া ইউনিয়নের চান্দা গ্রামের কিসমত আলীর ছেলে।

বিজিবি জানায়, ভারত থেকে অবৈধ পথে কলারোয়া উপজেলার মাদরা সীমান্ত দিয়ে ভয়ঙ্কর মাদক এলএসডির একটি বড় চালান আনা হয়েছে এমন গোপন সংবাদের ভিত্তিতে কাকডাঙ্গা বিওপির নায়েক সুবেদার আবু তাহের পাটোয়ারীর নেতৃত্বে বিজিবির একটি টহল দল সেখানে অভিযান চালায়। এ সময় মাদরা সীমান্তের চান্দা নামক স্থান থেকে প্রতিটি ৫০ মিলি গ্রামের চার বোতল এলএসডি মাদক ও এক কেজি হিরোইনসহ চোরকারবারী হাসানুজ্জামানকে হাতে নাতে আটক করা হয়। জব্দকৃত এলএসডি মাদক ও হিরোইনের আনুমাকি বাজার মূল্য  প্রায় দুই কোটি ৭০ লাখ টাকা।

সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লে. কর্ণেল আশরাফুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃত সাবেক এই ইউপি সদস্যের বিরুদ্ধে কলারোয়া থানায় মদক দ্রব্য আইনে মামামলা দায়ের করত পরবর্তী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park