1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

সুনামগঞ্জের পল্লীতে ৬ জুয়াড়ী গ্রেপ্তার

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৮ জুন, ২০২৩
  • ৩০৪ বার পঠিত

 

স্টাফ রিপোর্টারঃ

সুনামগঞ্জের পল্লীতে জুয়া খেলার সামগ্রী সহ ৬ জন জুয়াড়ীকে গ্রেফতার গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
সুত্রে জানাযায়, গোপন সংবাদের ভিত্তিতে সুনামগঞ্জের জেলার বিশ্বম্ভরপুর থানার এসআই অঞ্জন চন্দ্র সরকার এর নেতৃত্বে একদল পুলিশ ৭ ই জুন রোজ বুধবার দিবাগত রাত ৮ টা ৩০ মিনিটের সময় বিশেষ অভিযান পরিচালনা করে বিশ্বম্ভরপুর উপজেলার ১নং সলুকাবাদ ইউনিয়নের সোনাপাড়া সাকিন গ্রামস্থ হোসেন আলীর বসত ঘরে তাস দিয়ে জুয়া খেলা অবস্থায় উপজেলার সোনাপুর গ্রাম নিবাসী মোঃ জুলহা উদ্দি এর ছেলে সোহরাব হোসেন (৪৮), মৃত সয়ফুল্লাহ’র ছেলে আজিজুল হক (৬৭), জিনারপুর গ্রাম নিবাসী মোঃ আব্দুল লতিফ এর ছেলে দানিশ মিয়া (৩২), মাঝেরঠেক গ্রাম নিবাসী মৃত মাহমুদ মিয়ার ছেলে মোঃ মোখলেছ মিয়া (৩০), গুয়াইনগাঁও গ্রাম নিবাসী মোঃ হোসেন আলীর ছেলে ৫। মোঃ বারেক মিয়া (৩৪) ও সোনাপাড়া গ্রাম নিবাসী মৃত আমির উদ্দিন এর ছেলে গোলাম মোস্তফা (৪৮) কে গ্রেফতার করেন। এ সময় জুয়া খেলায় ব্যবহৃত সরঞ্জামাদি তাস ০১ প্যাকেট, নগদ ১৭,৭২৫/- টাকা সাক্ষীদের উপস্থিতিতে জব্দ তালিকামূলে জব্দ করা হয়। উক্ত বিষয় গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে বিশ্বম্ভরপুর থানায় জুয়া আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
জেলা পুলিশ এর মিডিয়া সেল থেকে জানাযায়, গ্রেপ্তারকৃত আসামীদের যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে সুনামগঞ্জ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park