1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

সিলেটে সড়ক দুর্ঘটনা : নিহতের পরিবার পেলো দুই লাখ টাকা

  • আপডেট সময় : শনিবার, ১০ জুন, ২০২৩
  • ৬৮১ বার পঠিত

 স্টাফ রির্পোটার :

সিলেটে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ১৫ নির্মাণশ্রমিকের প্রত্যেক পরিবারকে দুই লাখ টাকা করে প্রদান করেছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। এছাড়া আহতদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে দিয়েছে উক্ত মন্ত্রণালয়।

শুক্রবার দুপুর ১২টায় নগরীর ওসমানী হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে রোগীদের দেখে নিহত ১৫ জনের পরিবারকে ২ লাখ টাকা করে ও আহত ১৩ জনের পরিবারে মাঝে ৫০ হাজার টাকা করে বিতরণ করে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। এ সময় চেক বিতরণ করেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্ম সচিব শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের পরিচালক মো. মুহিদুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন- সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মোবারক হোসেন, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (অর্থ) ডা. মাহবুবুল আলম, কল কারখানা ও প্রতিষ্ঠান পরির্দশন অদিপ্তরের শ্রম পরির্দশক মাহবুবুল আলম, মো. কাউছার আলী মির, ওসমানী মেডিকেলের ওয়ার্ড মাস্টার সোহেল আহমদ ও জীবন দাস প্রমূখ।নগরের আম্বরখানা বড়বাজার থেকে পিকআপে করে প্রায় ৩০ জন নির্মাণশ্রমিক (নারীসহ) একটি নির্মাণাধীন বাড়ির ছাদ ঢালাই কাজে যোগ দিতে জেলার ওসমানীনগর উপজেলার তাজপুরে যাচ্ছিলেন।

উল্লেখ্য, বুধবার ভোর সাড়ে ৫টার দিকে দক্ষিণ সুরমার নাজিরবাজার এলাকার কুতুবপুর এলাকায় পৌঁছালে ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী মালবাহী ট্রাকের সঙ্গে শ্রমিক বহনকারী পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান ১১ জন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও চারজনের মৃত্যু হয়।

এসময় নিহত নির্মাণ শ্রমিকের পরিবার ও আহত শ্রমিকের পরিবারের পক্ষ থেকে অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান, এমপি, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এর মাননীয় সচিব বৃহত্তর সিলেটর সূর্য সন্তান জনাব মোঃ এহছানে এলাহী, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্ম সচিব শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের পরিচালক মো. মুহিদুর রহমান।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park