1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

বিশ্বম্ভরপুরে ৮ জুয়াড়ী গ্রেপ্তার

  • আপডেট সময় : সোমবার, ১২ জুন, ২০২৩
  • ২৫৪ বার পঠিত

 

স্টাফ রিপোর্টারঃ

বিশ্বম্ভপুরে খেলার সরঞ্জাম সহ ৮ জুয়াড়ীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
সুত্রে জানাযায়, গোপন সংবাদের ভিত্তিতে সুনামগঞ্জের বিশ্বম্ভপুর থানার এসআই আনন্দ চন্দ্রের নেতৃত্বে একদল পুলিশ ১১ ই জুন দিবাগত-রাতে বিশেষ অভিযান পরিচালনা করে বিশ্বম্ভরপুর উপজেলার ৪নং বাদাঘাট দক্ষিণ ইউনিয়নের মিয়ারচর পুরানহাটি সাকিনস্থ শামীম আহমদের বন্ধ দোকানের সামনের বারান্দায় তাস দিয়ে জুয়া খেলারত অবস্থায় মিয়ারচর গ্রাম নিবাসী ধনগাজীর ছেলে রফিক মিয়া (২৭), অংশেদ মিয়ার ছেলে আকরাম (২৬), মৃত আস্কর আলীর ছেলে ভুট্টো মিয়া (৪০), মোহাম্মদ আলী হোসেন এর ছেলে বাদশা মিয়া (২২), পিতা-মোহাম্মদ আলী হোসেন, ছত্রিশ গ্রাম নিবাসী দ্বীন ইসলাম এর ছেলে নজির হোসেন (২৫), আমরিয়া গ্রাম নিবাসী মৃত সরোজ মিয়ার ছেলে কবির হোসেন (২৬), তাহিরপুর উপজেলার সুহালা গ্রাম নিবাসী আলাউদ্দিন এর ছেলে মোহাম্মদ আলী হোসেন (২৮) ও বড়খলা গ্রাম নিবাসী মনফর আলীর ছেলে মোহাম্মদ লিটন মিয়া (৪০) কে গ্রেপ্তার করেন। এ সময় জুয়া খেলায় ব্যবহৃত তাস ১ প্যাকেট, নগদ ৩ হাজার ৬ শত ৫০ টাকা সাক্ষীদের উপস্থিতিতে জব্দ তালিকামূলে জব্দ করা হয়।
সুনামগঞ্জ জেলা পুলিশের মিডিয়া সেল সুত্রে প্রকাশ, উক্ত বিষয় গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে বিশ্বম্ভরপুর থানায় জুয়া আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। আসামীদের যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে ১২ ই জুন সুনামগঞ্জ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park