1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

নাগেশ্বরীতে ভারতীয় রুপিসহ দুই মাদকব্যবসায়ী আটক

  • আপডেট সময় : মঙ্গলবার, ২০ জুন, ২০২৩
  • ২৪৬ বার পঠিত
বিপুল রায় – নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় রুপিসহ দুইজন চোরাকারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
 বিষয়টি নিশ্চিত করেন কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মো. রুহুল আমীন। গ্রেপ্তারকৃতরা হলো, ফুলবাড়ী উপজেলার অনন্তপুর ভেল্লীরতল গ্রামের চোরাকারবারি মো. আব্দুর সাত্তার (৩৮) এবং আজোয়াটারী ছড়ার পাড় গ্রামের মো. রসুল আলী (৪৮)।
জেলা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সন্তোষপুর ইউনিয়নের বিন্নাবাড়ি হতে গাগলা গামী পাকা রাস্তা এলাকায় অভিযান চালায় নাগেশ্বরী থানা পুলিশের একটি দল। এসময় ওই এলাকায় চোরাকারবারি মো. আব্দুর সাত্তার ও মো. রসুল আলীর দেহে তল্লাশি চালালে কোমরে বিশেষ কায়দায় বহন করা অবস্থায় ৭ লাখ ৮৬ হাজার ৫০০ ভারতীয় রুপি পাওয়া যায়। পরে মোটরসাইকেলসহ তাদের গ্রেপ্তার করা হয়।
মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রুহুল আমীন বলেন, গ্রেপ্তারকৃত চোরাকারবারিদের বিরুদ্ধে নাগেশ্বরী থানায় মামলা দায়ের করা হয়েছে। কুড়িগ্রাম জেলায় যে কোনপ্রকার চোরাচালানরোধে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park