1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

বেলকুচিতে প্রেমিকের সাথে বিয়ে না দেয়ায় কলেজ ছাত্রীর আত্মহত্যা।

  • আপডেট সময় : সোমবার, ১০ জুলাই, ২০২৩
  • ৪৫২ বার পঠিত

 

মোঃ আশিকুল ইসলাম,বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি :

সিরাজগঞ্জের বেলকুচিতে প্রেমিকের সাথে বিয়ে না দেয়ায় প্রেমিকা ফাতেমা খাতুন (২০) নামের এক কলেজ ছাত্রী বাবা-মায়ের উপর অভিমান করে গলায় ওড়নার পেঁচিয়ে ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন। রবিবার দিবাগত রাতে পৌর সভার চালা ঋষিপাড়া এলাকায় কলেজ ছাত্রীর বাড়িতে এই ঘটনা ঘটে। ওই ছাত্রী বেলকুচি মডেল কলেজের শিক্ষার্থী ও আশরাফুলের মেয়ে।

স্থানীয়রা জানায়, ফাতেমা খাতুনের সাথে পৌর এলাকার চালা অফিস পাড়া গ্রামের ফজল শেখের ছেলে মান্নান শেখের সাথে দীর্ঘ দিন ধরে প্রেমের সম্পর্ক ছিলো। ফাতেমা খাতুনের বাবা-মা প্রেমিক মান্নান শেখের সাথে বিয়ে না দেয়ার কারণে অভিমান করে রবিবার রাতে তার শয়ন কক্ষে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস নিয়ে আত্মহত্যা করেন।

বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল বাশার জানান, ঘটনা শোনার পর পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য
সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিস্তারিত ময়নাতদন্তের পর জানা যাবে।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park