1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

ফুলবাড়ীতে মাদক বিরোধী অভিযানে স্বামী-স্ত্রীসহ তিন মাদক কারবারী আটক

  • আপডেট সময় : মঙ্গলবার, ৯ মে, ২০২৩
  • ১৪৫ বার পঠিত

(দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের ফুলবাড়ীতে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি ও ফুলবাড়ী থানা পুলিশের পৃথক পৃথক মাদক বিরোধী অভিযানে ১৯০ পিচ ইয়াবা বড়িসহ ১০ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়েছে। এতে স্বামী-স্ত্রীসহ তিনজন মাদক কারবারীকে আটক করা হয়েছে।
গত সোমবার (৮ মে) দিনব্যাপী মাদক বিরোধী অভিযান চালিয়ে বিজিবি ফুলবাড়ী ২৯ ব্যাটালিয়নের অধিন রুদ্রানী বিওপি ক্যাম্পের সদস্যরা ১৯০ পিচ ইয়াবা বড়িসহ মাদক কারবারী স্বামী-স্ত্রীকে আটক করে।  আটককৃত স্বামী-স্ত্রী হলেন উপজেলার কাজিহাল ইউনিয়নের ঝকজকা গ্রামের মৃত জসিম উদ্দিনের ছেলে জহুরুল হক (৪০) ও তার স্ত্রী মিনারা বেগম (২৬)। অপরদিকে একই দিন থানা পুলিশ পৌরসভার সুজাপুর এলাকায় এক মাদক বিরোধী অভিযান চালিয়ে ১০ বোতল ফেন্সিডিলসহ রাশেদ (২৯) নামের এক ফেন্সিডিল কারবারীকে আটক করেছে। রাশেদ বিরামপুর উপজেলার রানীনগর দেশমা গ্রামের মজিবর রহমানের ছেলে।
থানার অফিসার ইনচার্জ (ওসি) আশ্রাফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এসব ঘটনায় থানায় পৃথক দুইটি মামলা হয়েছে। আটককৃতদেরকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে। এছাড়াও অন্য মামলায় অন্য আরো পাঁচজনকে আটক করা হয়েছে।#

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park