1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

ছাতকে ১৯ টি ভারতীয় মহিষ উদ্ধার, ৫ জন চোরাকারবারি গ্রেপ্তার

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৭৬ বার পঠিত

স্টাফ রিপোর্টারঃ

ছাতকে ৫ জন চোরাকারবারিকে গ্রেপ্তার করার পাশা-পাশি ১৯ টি ভারতীয় মহিষ উদ্ধার করেছে থানা পুলিশ।
পুলিশ ও আদালত সুত্রে জানাযায়, গোপন সংবাদের ভিত্তিতে সুনামগঞ্জের সহকারী পুলিশ সুপার (ছাতক সার্কেল) রণজয় চন্দ্র মল্লিক ও ছাতক থানার অফিসার ইনচার্জ শাহ্ আলম-এর নেতৃত্বে অত্র থানার এসআই পিয়াস পাল ও সঙ্গীয় অফিসার সহ একদল পুলিশ ২৭ শে সেপ্টেম্বর দিবাগত রাতে ছাতক পৌরসভাধীন বাগবাড়ী সাকিনস্থ সুরমা নদীর পূর্ব পার্শ্বে বিশেষ অভিযান পরিচালনা করে রাজশাহী জেলার কাশিয়াডাঙ্গা উপজেলার কাশিয়াডাঙ্গা গ্রাম নিবাসী শরিফ মহিষ চোরাকারবারি শরিফুল ইসলাম এর ছেলে রায়হান আলী ফয়সাল (২৬), সিলেট জেলার বিশ্বনাথ উপজেলার সাহেব নগর গ্রাম নিবাসী মৃত আকবর আলীর ছেলে ইরাজ উদ্দিন (১৯), সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলার মৌলারপাড় গ্রাম নিবাসী হাজী কামাল উদ্দিন এর ছেলে সুলেমান আজিদ(২৩), সালমান আহমদ (২০) ও হাবিবুর রহমান এর ছেলে মোজাম্মেল (২২) কে গ্রেপ্তার করেন।এসময় আটককৃত আসামীদের হেফাজতে থাকা ১টি ট্রাক ও ১টি পিকআপ ভ্যান তল্লাশি করে মোট ১৯টি ভারতীয় মহিষ এবং এই মহিষ গুলো পরিবহনে ব্যবহৃত ট্রাক ও পিকআপ ভ্যানটি জব্দ করা হয়। উদ্ধারকৃত ১৯টি ভারতীয় মহিষের আনুমানিক মূল্য প্রায় ৫৭ লক্ষ টাকা। গ্রেফতারকৃত আসামিগণ চোরাচালানের মাধ্যমে বাংলাদেশে আনা ভারতীয় মহিষ বিক্রয়ের উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রাখায় তাদের বিরুদ্ধে ছাতক থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিদেরকে পুলিশ স্কটের মাধ্যমে ২৮ শে সেপ্টেম্বর সুনামগঞ্জ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়। আদালত তাদেরকে জেল হাজতে প্রেরন করেছেন।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park