1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

জগন্নাথপুরে সড়কে গাছ ফেলে বিএনপির বিক্ষোভ, তবোও ঢিলেঢালা অবরোধ 

  • আপডেট সময় : বুধবার, ১ নভেম্বর, ২০২৩
  • ১১৫ বার পঠিত
হুমায়ূন কবীর ফরীদি, স্টাফ রিপোর্টারঃ
বিএনপি- জামাতের  ডাকা অবরোধ কর্মসূচীর দ্বিতীয় দিনে জগন্নাথপুরে সড়কে গাছ  ফেলে বিএনপি বিক্ষোভ করেছে। তবুও  ঢিলেঢালা ভাবে অবরোধ হয়েছে। উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠন এর নেতৃবৃন্দের দখলে ছিল রাজপথ । নির্বিঘ্নে চলেছে ছোট ছোট যানবাহন।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও বাংলাদেশ জামাতে ইসলামীর ডাকা সারা দেশ ব্যাপী তিন দিনের অবরোধ কর্মসূচীর দ্বিতীয় দিন অর্থাৎ গতকাল ১ লা নভেম্বর  রোজ বুধবার সকালে  সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা বিএনপি পরিবার এর নেতৃবৃন্দ সড়কে গাছ ফেলে যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করার পাশা-পাশি বিক্ষোভ মিছিল করেছে। তবুও  ঢিলেঢালা ভাবে অবরোধ হয়েছে। রাজপথ আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠন এর দখলে ছিল। জনসাধারণের জানমালের নিরাপত্তায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সার্বক্ষণিক  সতর্ক অবস্থানে ছিল।  সরেজমিনে ঘুরে দেখা গেছে ও জানাযায়, জগন্নাথপুর উপজেলা  বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন এর নেতৃবৃন্দ ১ লা নভেম্বর  সকাক প্রায় ৯ ঘটিকার সময়  জগন্নাথপুর- বিশ্বনাথ – রশীদপুর – সিলেট সড়কের জগন্নাথপুর অংশে আটঘর এলাকায় সড়কের উপর গাছ ও ইট ফেলে যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করার পাশা-পাশি বিক্ষোভ মিছিল করে পুলিশ আসছে এমন খবর পেয়ে চলে যায়। এই সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে পৌঁছে সড়ক থেকে গাছ ও ইট সরিয়ে সড়ক পরিস্কার করে দেন। পরে জগন্নাথপুর উপজেলা সদর সহ উপজেলার কোথাও এই অবরোধ এর সমর্থনে মিছিল ও পিকেটিং না থাকায় উপজেলার সবকটি সড়কে ছোট ছোট যানবাহন অর্থাৎ যাত্রীবাহী সিএনজি, অটোরিক্সা  নির্বিঘ্নে  চলাচল করেছে। দূরপাল্লার বাস-মিনিবাস ও প্রাইভেটকার বিকাল থেকে জগন্নাথপুর – সুনামগঞ্জ ও জগন্নাথপুর রশীদপুর সড়ক দিয়ে জগন্নাথপুর উপজেলা অংশে চলাচল করছে। যদিও অবরোধ  আতংকে যাত্রী সাধারণ একেবারেই ভাবে কম ছিলেন। তবে জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠন এর নেতাকর্মী বৃন্দ দফায় দফায় উপজেলা সদরে বিএনপি- জামাতের ডকা অবরোধ কর্মসূচীর প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছেন। জনসাধারণের জানমালের নিরাপত্তার স্বার্থে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দিনভর বিভিন্ন পয়েন্টে ও সড়কে টহল দিয়েছেন। বিএনপি ও জামাতের  ডাকা অবরোধ কর্মসূচীর দ্বিতীয়  দিনেও  জগন্নাথপুরে কোনো প্রভাব পড়েনি। অপ্রীতিকর ঘটনাও ঘটেনি।
সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park