1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

জাপার সম্মেলন প্রস্তুতি কমিটিতে ১৮ জনকে অন্তর্ভূক্ত

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৮ মে, ২০২৩
  • ১৮৩ বার পঠিত

দৈনিক মানবাধিকার সংবাদ ডেস্কঃ         পল্লীবন্ধুর প্রকৃত ত্যাগি নেতাকর্মীদের মূল্যায়ন ও নেতৃত্ব প্রদানের লক্ষ্যে বেগম রওশন এরশাদের ডাকা জাতীয় পার্টির দশম জাতীয় সম্মেলন প্রস্তুতি কমিটিতে নতুন করে আরো ১৮ জনকে সদস্য হিসেবে কেন্দ্রীয় আহবায়ক কমিটিতে অন্তর্ভূক্ত করা হয়েছে।

সোমবার (১৫ মে) পার্টির প্রধান পৃষ্ঠপোষক বেগম রওশন এরশাদ এমপি’র অনুমতিক্রমে তাদের অন্তর্ভূক্তিপত্রে স্বাক্ষর করেন সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব গোলাম মসীহ্ এবং পার্টির সাংগঠনিক কমিটির প্রধান সমন্বয়ক কাজী মামুনূর রশীদ।

সম্প্রতি পার্টির প্রধান পৃষ্ঠপোষক ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতার প্রতি সমর্থন জানিয়ে দলে সম্পৃক্ত হওয়া ও নবাগতদেরই কেন্দ্রীয় আহবায়ক কমিটিতে সদস্য হিসেবে অন্তর্ভূক্ত করা হলো। এরা হলেন-দয়াল কুমার বড়ুয়া(চট্টগ্রাম), পীরজাদা সৈয়দ জুবায়ের আহমেদ(ব্রাক্ষ্মণবাড়িয়া), নাফিজ মাহবুব(ময়মনসিংহ), মেজর অবসরপ্রাপ্ত শিবলী মোহাম্মদ সাদিক(চাঁদপুর), মোহাম্মদ শামসুল আলম(কক্সবাজার), জাফর ইকবাল নিরব(পিরোজপুর), অ্যাড. সালেহ চৌধুরী(সিলেট), আবু কাওসার খান(ব্রাক্ষ্মণবাড়িয়া), মো. গোলাম মোস্তফা পাটওয়ারী(চাঁদপুর), অ্যাড. কাজী মোহাম্মদ নাসিরুল আলম( বান্দরবান), নাজমুল হক সিকদার( নরসিংদী), মোহাম্মদ মোর্শেদ  সিদ্দিকী(চট্টগ্রাম), শহিদুল ইসলাম সালাম(চট্টগ্রাম), নিরাপদ তালুকদার(খাগড়াছড়ি), উদয়ন বড়ুয়া(রাঙ্গামাটি), আবুল কালাম আজাদ(লক্ষ্মীপুর), ডা. সাইফুর রহমান(খুলনা) ও আসিফ আহমেদ মৃধা(চট্টগ্রাম)।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park