1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

বিএনপি নেতা চাঁদ ৫ দিনের রিমান্ডে

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৫ মে, ২০২৩
  • ২২৩ বার পঠিত

স্টাফ রিপোর্টারঃ 

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির অভিযোগে রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদকে গ্রেফতারের পর ৫ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (২৫ মে) আবু সাঈদ চাঁদকে রাজশাহীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৪ এর বিচারক মাহবুব আলমের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করলে শুনানি শেষে আদালত পাঁচ দিনের মঞ্জুর করেন।

এর আগে, রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদকে প্রাইভেটকারে চড়ে পালানোর সময় গ্রেফতার করা হয়। পরে দুপুর ১২টায় রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) সদর দফতরে আযোজিত এক সংবাদ সম্মেলনে রাজশাহী রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) আবদুল বাতেন জানান, তার বিরুদ্ধে ২০-২৫টি মামলা রয়েছে। এছাড়াও দেশের অন্যান্য স্থানেও তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

উল্লেখ্য, গত ১৯ মে রাজশাহীর পুঠিয়ায় শিবপুর উচ্চবিদ্যালয় মাঠে বিএনপি আয়োজিত এক জনসভায় আবু সাঈদ চাঁদ প্রধানমন্ত্রীকে প্রাণনাশের হুমকি দিয়ে বক্তব্য দেওয়ার অভিযোগে তার বিরুদ্ধে মামলা করা হয়। গত রবিবার আওয়ামী লীগ নেতা আবুল কালাম আজাদ বাদী হয়ে পুঠিয়া থানায় একটি মামলা করেন। ওই মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park