1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

সিলেট সিটি করপোরেশন নির্বাচনে ১১জন মেয়র প্রার্থীর মধ্যে ৫ জনের মনোনয়ন বাতিল

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৫ মে, ২০২৩
  • ১৮০ বার পঠিত

দৈনিক মানবাধিকার সংবাদ ডেস্কঃ          সিলেট সিটি করপোরেশন নির্বাচনে ১১জন মেয়র প্রার্থীর মধ্যে ৫ জনের মনোনয়ন বাতিল করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ মে) সকাল সাড়ে ১০টায় সিলেট আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে মেয়র পদপ্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে এ তথ্য জানান রিটার্নিং কর্মকর্তা মো. ফয়সল কাদির। সেসময় বৈধ ও বাতিল প্রার্থীদের নাম ঘোষণা করেন তিনি।

মনোনয়ন বৈধ হওয়া প্রার্থীরা হলেন মো. আনোয়ারুজ্জামান চৌধুরী (নৌকা), নজরুল ইসলাম বাবুল (লাঙ্গল), হাফিজ মাওলানা মাহমুদুল হাসান (হাতপাখা) ও মো. জহিরুল আলম (জাকের পার্টি), মোহাম্মদ আবদুল হানিফ কুটু (স্বতন্ত্র) , মো. ছালাহ উদ্দিন রিমন (স্বতন্ত্র)।

মনোনয়ন বাতিল হওয়া মেয়র প্রার্থীরা- সামছুন নুর তালুকদার (স্বতন্ত্র), মোহাম্মদ আব্দুল মান্নান খান (স্বতন্ত্র), মাওলানা জাহিদ উদ্দিন (স্বতন্ত্র), মো. শাহজাহান মিয়া (স্বতন্ত্র), মোশতাক আহমেদ রউফ মোস্তফা (স্বতন্ত্র)।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park