1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

কিশোর গ্যাং লিডার ‘পটেটো রুবেল’ গ্রেপ্তার

  • আপডেট সময় : শনিবার, ২৭ মে, ২০২৩
  • ১৮২ বার পঠিত

স্টাফ রিপোর্টার :

রাজধানীর দারুস সালাম এলাকার চাঞ্চল্যকর সিয়াম (১৪) হত্যা মামলার প্রধান আসামি ও কিশোর গ্যাং লিডার শান্তনুর হোসেন রুবেল ওরফে পটেটো রুবেলকে (২৭) গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ সময় তার অন্যতম সহযোগী মসিউর রহমান রকিকেও (২৮) গ্রেপ্তার করা হয়।

শুক্রবার (২৬ মে) দিনগত রাতে ঢাকার সাভার মডেল থানার রাজাসন ও বরিশালের বাকেরগঞ্জ থানা এলাকায় র‌্যাব-৪ ও ৮ যৌথ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

র‌্যাব-৪ এর অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আবদুর রহমান জানান, গত ২১ মে রাতে রাজধানীর দারুস সালাম থানার লালকুটি এলাকায় সিয়ামের পেটে ছুরিকাঘাত করে হত্যা করা হয়। এ ঘটনায় দায়েরকৃত মামলার পরিপ্রেক্ষিতে ঢাকার সাভার ও বরিশালের বাকেরগঞ্জ এলাকা থেকে জড়িত দুই আসামিকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের দায় স্বীকার করেছেন। তারা দারুস সালাম এলাকায় সংঘবদ্ধ কিশোর গ্যাং পরিচালনার মাধ্যমে হত্যা, ডাকাতি, চুরি-ছিনতাইসহ একাধিক সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে আসছিলেন। তাদের নামে থানায় হত্যা, ডাকাতি, চুরি-ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে। তাদের দারুস সালাম থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park