1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

চার সিটির ভোটও সুষ্ঠু হবে, পরিস্থিতি অনুযায়ী কঠোর হবে ইসি’

  • আপডেট সময় : সোমবার, ২৯ মে, ২০২৩
  • ১৮৬ বার পঠিত

স্টাফ রিপোর্টারঃ 

ভোটের সময় পরিস্থিতি ডিমান্ড করলে নির্বাচন কমিশন আরও কঠোর হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা।

গাজীপুরের মতো বাকি চার সিটি করপোরেশন নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হবে এমনটা জানিয়ে তিনি বলেন, ভোটাররা যেন নির্বিঘ্নে ভোট দিতে পারে সেই পরিবেশ তৈরি করবে ইসি।

সোমবার (২৯ মে) দুপুরে নির্বাচন কমিশন সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের একথা বলেন তিনি।

কমিশনার রাশেদা সুলতানা বলেন, আমরা সবসময় সুষ্ঠু নির্বাচন করতে চাই যেখানে ভোটার ভোট দিতে পারবে। নির্বাচনে সব দল অংশ নিলে আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে। যারা আসছেন না তারা আসুক।

জাতীয় নির্বাচনে সিসি ক্যামেরা থাকবে কি না সে বিষয়ে এখনো কোন সিদ্ধান্ত হয়নি বলে জানান তিনি।

ইভিএমে ভোট করা সহজ এমন দাবি করে ইসি রাশেদা বলেন, সিসি ক্যামেরা ও ইভিএমে ভোট করতে পারলে খুবই ভালো হতো। তবে ব্যালটে ভোট সুষ্ঠুভাবে করতে আরও অনেক চিন্তাভাবনা করবে কমিশন। ব্যাপকভাবে কাজ করবে কমিশন।

ইভিএম হয়নি বলে ভেঙে পড়লে চলবে না বলে মনে করেন ইসি রাশেদা।

তিনি বলেন, যা আছে তা দিয়ে সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে সর্বোচ্চ চেষ্টা করবে কমিশন।

গাইবান্ধার মতো ভোট বন্ধের ক্ষমতা ইসির হাতেই থাকছে বলে জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park