1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

জগন্নাথপুরে কলকলিয়া ইউনিয়ন পরিষদ এর বাজেট ঘোষণা

  • আপডেট সময় : মঙ্গলবার, ৩০ মে, ২০২৩
  • ২১৩ বার পঠিত

 

স্টাফ রিপোর্টারঃ

 

জগন্নাথপুরে কলকলিয়া ইউনিয়ন পরিষদ এর ২০২৩-২০২৪ অর্থ বছরের ১কোটি,৮৭ লাখ ৫০ হাজার ৫ শত ৬৩ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ১নং কলকলিয়া ইউনিয়ন পরিষদ এর ২০২৩-২০২৪ অর্থ বছরের বাজেট ঘোষণা উপলক্ষে ৩০ শে মে রোজ মঙ্গলবার দুপুরে পরিষদ প্রাঙ্গণে অত্র ইউনিয়ন পরিষদর এর চেয়ারম্যান আলহাজ্ব মোঃ রফিক মিয়ার সভাপতিত্বে ও ইউপি সচিব শচী কান্ত তালুকদার এর পরিচালনায় উন্মুক্ত বাজেট ঘোষণা সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সভায় বক্তব্য রাখেন, কলকলিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল হাসিম, বিশিষ্ট মুরব্বী মোঃ আব্দুল খালিক, সাবেক কৃতি ফুটবলার মোঃ মনোয়ার হোসেন, কালেক্টর জিতেন্দ্র দেবনাথ, কলকলিয়া ইউনিয়ন পরিষদের মেম্বার মোঃ আব্দুল কাইয়ুম ও মোঃ ছালিক মিয়া, প্রমূখ।
সভায় ২০২৩-২০২৪ অর্থ বছরের ১ কোটি ৮৭ লাখ ৫০ হাজার ৫ শত ৬৩ টাকার বাজেট ঘোষণা করেন অত্র পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ রফিক মিয়া। এই বাজেটে মোট ব্যয় ধরা হয়েছে ১কোটি ৮৫ লাখ ৩৭ হাজার টাকা। মোট আয় ১কোটি ৮৭ লাখ ৫০ হাজার ৫ শত ৬৩ টাকা। বাজেটে সার্বিক উদ্বৃত্ত দেখানো হয়েছে ২ লাখ ৩৩ হাজার ৫ শত ৬৩ টাকা।
এসময় উপস্থিত ছিলেন, ফয়জুল করিম,আব্দুন নূর, কলকলিয়া ইউনিয়ন পরিষদের মেম্বার মোঃ মসিক আহমদ, কামরুজ্জামান, সাদিক আলম, জসীম উদ্দিন মিন্টু, সাংবাদিক হুমায়ুন কবীর ফরীদি, মহিলা মেম্বার হুসনারা বেগম রিছনারা, ছফেদা খানম , তরুণ সমাজ সেবক মোঃ রফিক মিয়া,পাড়ারগাঁও কমিউনিটি ক্লিনিক এর সি এইচ সি পি মোঃ আবু তাহের মোমেন, কলকলিয়া কমিউনিটি ক্লিনিকের সি এইচ সি পি প্রণব দেবণাথ, ফজলু মিয়া, সুহেল মিয়া, কলকলিয়া ইউনিয়ন পরিষদের ডিজিটাল উদ্যোক্ততা হাসানুজ্জামান আলী নুর, ফুজায়েল আহমদ, শেফালী বেগম, শফিকা বেগম ও ইউনিয়ন এর বিভিন্ন শ্রেনী পেশার লোকজন সহ গ্রাম পুলিশ বৃন্দ।
সভার শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন হাজী রঙ্গুম আলী আটপাড়া টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ এর শিক্ষক মাওলানা মোঃ সাঈদুর রহমান নোমান ও গীতা পাঠ করেন পরিবার পরিকল্পনা পরিদর্শক রূপক রাজ বৈদ্য।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park