1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

১৩ জুন সিলেটে বসছে আইওরা’র জ্যেষ্ঠ কর্মকর্তাদের সভা

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৮ জুন, ২০২৩
  • ৩৪৩ বার পঠিত

ডেস্ক রিপোর্ট 

দুই দিনব্যাপী ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের (আইওরা) জ্যেষ্ঠ কর্মকর্তাদের সভা আগামী ১৩ জুন সিলেটে অনুষ্ঠিত হবে। এটি আইওরার জ্যেষ্ঠ কর্মকর্তাদের ১৩তম সভা। এ সভায় ছয়টি অগ্রাধিকার এবং দুটি ফোকাস ক্ষেত্র নিয়ে সদস্য দেশগুলোর অগ্রগতি আলোচনা হবে।

বৃহস্পতিবার (৮ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম।

মুখপাত্র জানান, ভারত মহাসাগরীয় বলয় সংস্থার সভাপতি হিসেবে বাংলাদেশ আগামী ১৩-১৪ জুন সিলেটে ১৩তম জ্যেষ্ঠ কর্মকর্তাদের সভার আয়োজন করতে যাচ্ছে। সম্মেলনে আইওরার ২৩টি সদস্য রাষ্ট্র থেকে ৬২ জন উচ্চপর্যায়ের প্রতিনিধি বাংলাদেশ সফর করবেন।

রফিকুল আলম বলেন, সিনিয়র অফিসিয়ালস মিটিংয়ে আইওরার ছয়টি অগ্রাধিকার এবং দুটি ফোকাস ক্ষেত্রে সদস্য দেশগুলোর অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা এবং পরে করণীয় নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হবে।

সভার যে ছয়টি অগ্রাধিকার তুলে ধরেন মুখপাত্র সেগুলো হলো- মেরিটাইম সেফটি অ্যান্ড সিকিউরিটি, ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট ফ্যাসিলিটেশন, ফিশারিজ ম্যানেজমেন্ট, ডিজাস্টার রিস্ক ম্যানেজমেন্ট, ট্যুরিজম অ্যান্ড কালচারাল এক্সচেঞ্জেস, একাডেমিক, সায়েন্স অ্যান্ড টেকনোলজি কোঅপারেশন।

ফোকাস এরিয়ারগুলো হলো- ব্লু ইকোনমি এবং উইমেনস ইকোনমিক এমপাওয়ারমেন্ট।

রফিকুল আলম বলেন, বাংলাদেশ ২০২১ সালের নভেম্বর থেকে আইওরার সভাপতির দায়িত্ব পালন করছে। সভাপতি পদ পাওয়ার পর এ নিয়ে পররাষ্ট্রমন্ত্রীদের দুটি কাউন্সিল এবং জ্যেষ্ঠ কর্মকর্তাদের তিনটি কমিটির সভা অত্যন্ত সফলতার সঙ্গে সম্পন্ন হয়েছে। আসন্ন সভাটি হবে আইওরার সভাপতি হিসেবে বাংলাদেশের সর্বশেষ সভা। আইওরার পরবর্তী সভা সভার সভাপতি শ্রীলঙ্কা আয়োজন করবে।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park