1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে স্থানীয় সরকার বিভাগের সচিব মহোদয়ের শ্রদ্ধা নিবেদন

  • আপডেট সময় : শনিবার, ১০ জুন, ২০২৩
  • ১৯৫ বার পঠিত

মোঃ শিহাব উদ্দিন গোপালগঞ্জ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন স্থানীয় সরকার বিভাগের সচিব মুহম্মদ ইব্রাহিম।
আজ শনিবার (১০ জুন) সকাল ১১ টায় টুঙ্গিপাড়া পৌঁছে তিনি বঙ্গবন্ধু সমাধিসৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এরপর ইউএনডিপি বাংলাদেশের ডেপুটি আবাসিক প্রতিনিধি ভ্যান এনগুয়েন বঙ্গবন্ধুর সমাধিতে পৃথকভাবে পুস্পস্তবক অর্পণ করে  শ্রদ্ধা নিবেদন করেন।
সফরসঙ্গী হিসেবে এসময় স্থানীয় সরকার বিভাগের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) ডা. মো. সারোয়ার বারী, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো.সরোয়ার হোসেন, প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক (যুগ্ম সচিব) মাসুম পাটোয়ারী।
গোপালগঞ্জ স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (ডিডিএলজি) আজহারুল ইসলাম, গোপালগঞ্জ এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. এহসানুল হক, সিনিয়র সহকারী প্রকৌশলী হাবিবুর রহমান, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী ফয়েজ আহমেদ, টুঙ্গিপাড়া পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো.বাবুল শেখ, সাবেক পৌর মেয়র ইলিয়াছ হোসেন সহ সংশ্লিষ্ট দপ্তরের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ও বিভিন্ন ইউনিয়নের ইউপি চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন।
পরে পবিত্র ফাতেহা ও দরুদ পাঠ শেষে তিনি বঙ্গবন্ধু ও তাঁর পরিবারে নিহত সকল শহীদের রুহের মাগফেরাত কামনায়, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন। এরপর তারা বঙ্গবন্ধু ভবনে সংরক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।
এরপর সচিব মুহম্মদ ইব্রাহিম গোপালগঞ্জ জেলায় চলমান “প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন (এলআইইউপিসিপি)” শীর্ষক প্রকল্প সহ স্থানীয় সরকার বিভাগের আওতায় উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করেন। এছাড়াও তিনি গোপালগঞ্জ পৌরমেয়র শেখ রকির, কাউন্সিলর বৃন্দ ও পৌর কর্মকর্তাদের সাথে চলমান উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে মত বিনিময় করেন। ‌
সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park