1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

ধর্মপাশায় বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

  • আপডেট সময় : শনিবার, ১০ জুন, ২০২৩
  • ৫৪৪ বার পঠিত

 

রবি মিয়া ধর্মপাশা প্রতিনিধিঃ সুনামগঞ্জের ধর্মপাশায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক অনূর্ধ্ব ১৭ – ২০২৩ শনিবার বিকাল ৫ টায় ধর্মপাশা জনতা উচ্চ বিদ্যালয়ের মাঠে উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন করেন ধর্মপাশা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোজাম্মেল হোসেন রোকন, সভাপতিত্ব করেন ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও শীতেষ চন্দ্র সরকার। এতে প্রতিযোগিতা করে ধর্মপাশা সদর ইউনিয়ন পরিষদ বনাম জয়শ্রী ইউনিয়ন পরিষদ। এ সময় উপস্থিতি ছিলেন, উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ অলিদুজ্জামান, ধর্মপাশা সার্কেল অফিসার আলী ফরিদ আহমেদ, ধর্মপাশা উপজেলা কৃষি অফিসার মীর হাসান আল বান্না, ধর্মপাশা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুবায়ের পাশা হিমু, জয়শ্রী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সঞ্জয় রায় চৌধুরী, সুখাইর রাজাপুর দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোকাররম হোসেন, পাইকুরাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হক ইকবাল, ধর্মপাশা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও উপজেলা ক্রিয়া সংস্থার সদস্য এম এম এ রেজা পহেল, উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি শাহ আব্দুল বারেক চোটন, সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম পলাশ,উপজেলা ছাত্রলীগের সভাপতি দেলোয়ার হোসেন প্রমুখ। ধরা ভাস্বকারে ছিলেন সৈয়দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ঝিনুক সংকর দিপু ও বৌলাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নুরুল ইয়াহিয়া শাহিন, খেলা পরিচালনা করেন উপজেলা ক্রিয়া সংস্থার সদস্য পাখি চন্দ্র শিং। জয়শ্রী ইউনিয়ন পরিষদকে ৭ – ০ ( শূন্য) গোলে হারিয়ে ধর্মপাশা সদর ইউনিয়ন পরিষদ জয় লাভ করে।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park