1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৩:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

শাহজালালে ১২ কোটি টাকার কোকেনসহ ভারতীয় নাগরিক আটক

  • আপডেট সময় : শনিবার, ১০ জুন, ২০২৩
  • ২২৪ বার পঠিত

স্টাফ রিপোর্টারঃ 

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হতে ১ কেজি ৮০০ গ্রাম (১২ কোটি টাকা) মূল্যের কোকেনসহ এক ভারতীয় নাগরিককে আটক করেছে বিমানবন্দর কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।

শনিবার (১০ জুন) এসব তথ্য নিশ্চিত করেন কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের উপ পরিচালক নাজমা জ্যাবিন।

এ ঘটনায় আটক নারীর নাম সালোমী লালরামধারী (৪৮)। তিনি ভারতের মিজোরাম রাজ্যের বাসিন্দা।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর জানতে পারে, মরক্কোর কাসাব্লাঙ্কা হতে কাতারের দোহা হয়ে হযরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ঢাকাগামী (ফ্লাইট নং: কিউআর-৬৩৮) এর যাত্রীর মাধ্যমে মাদক চোরাচালান সংগঠিত হতে পারে। এর ফলে বিমানবন্দরের বিভিন্ন পয়েন্টে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা সতর্কতামূলক অবস্থান গ্রহণ করেন।

পরে গোপন সংবাদ দাতার তথ্য অনুযায়ী কাতারের উল্লিখিত ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণকারী যাত্রী লালরামধারীকে শনাক্ত করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে যাত্রী কোনো মাদক বহন করছেন না বলে জানান।

কিন্তু, যাত্রীর আচরণ সন্দেহজনক হওয়ায় তার লাগেজ (নেভি ব্লু রঙের ট্রলি ব্যাগ) স্ক্যানিং ও যাত্রীর দেহ তল্লাশি করা হলে স্ক্যানিং এ যাত্রীর ট্রলি ব্যাগে মাদকের অস্তিত্ব টের পান গোয়েন্দারা।

এরপর যাত্রীর লাগেজ তল্লাশি করে ১৮০০ গ্রাম সাদা রঙের কোকেন সদৃশ মাদকদ্রব্য পাওয়া যায়। আটককৃত মাদক জাতীয় পণ্য ড্রাগ কিট টেস্টের মাধ্যমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা প্রাথমিকভাবে কোকেন হিসেবে চিহ্নিত করেন।

শুল্ক গোয়েন্দার এই কর্মকর্তা জানান, যাত্রী অত্যন্ত সুকৌশলে ব্যবহৃত ট্রলির মধ্যে লুকিয়ে মাদক চোরাচালানের উদ্দেশ্যে দেশে এনেছেন। এক্ষেত্রে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মতৎপরতায় তা প্রতিরোধ করা সম্ভব হয়েছে।

তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে এবং তাকে রাজধানীর বিমানবন্দর থানায় সোপর্দ করা হয়েছে বলেও জানান শুল্ক গোয়েন্দার এই কর্মকর্তা।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park