
স্টাফ রিপোর্টারঃ বিপিএম পুলিশ সুপার, গাজীপুর এর সভাপতিত্বে মে/২৩ মাসের মাসিক প্রশাসনিক ও অপরাধ সভা অনুষ্ঠিত হয়। সভাপতি সভায় মে/২৩ মাসের অপরাধ পর্যালোচনাপূর্বক গাজীপুর জেলায় অপরাধ প্রতিরোধ ও প্রতিকারের জন্য দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
সভার প্রথমে পুলিশ সুপার, গাজীপুর মে/২০২৩ মাসের ভালো কাজের স্বীকৃতিস্বরূপ জেলার শ্রেষ্ঠ সার্কেল অফিসার হিসেবে জনাব আজমীর হোসেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার, কালিয়াকৈর সার্কেল; জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে জনাব আকবর আলী খান, অফিসার ইনচার্জ, কালিয়াকৈর থানা; শ্রেষ্ঠ ইন্সপেক্টর হিসেবে জনাব মোঃ যোবায়ের, ইন্সপেক্টর অপারেশন, কালিয়াকৈর থানা, জেলায় শ্রেষ্ঠ এসআই হিসেবে এসআই(নিঃ)/ সজিব হাসান, শ্রীপুর থানা, জেলায় শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলাকারী অফিসার হিসেবে এসআই(নিঃ)/মোঃ মাসুদ রানা, কালিয়াকৈর থানা, জেলায় শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার হিসেবে এসআই(নিঃ)/মোঃ জাহেদুল ইসলাম, ডিবি, গাজীপুর, শ্রেষ্ঠ ট্রাফিক অফিসার হিসেবে হিসেবে সার্জেন্ট/সেলিম রেজা, ট্রাফিক বিভাগ, শ্রেষ্ঠ এএসআই হিসেবে এএসআই(নিঃ)/ মোঃ আঃ মালেক, শ্রীপুর থানা এবং মামলার রহস্য উদঘাটনে শ্রেষ্ঠ এসআই হিসেবে এসআই(নিঃ)/মোঃ মিজানুর রহমান, ডিবি, গাজীপুর থানার শ্রেষ্ঠ এসআই হিসেবে এসআই(নিঃ)/মোঃ সাইফুল ইসলাম-১, কালীগঞ্জ থানা, থানার শ্রেষ্ঠ এসআই/মোঃ নাহিদ হাসান খান, কাপাসিয়া থানা, এসআই(নিঃ)/ সুজিত কুমার মৃধা, জয়দেবপুর থানা, থানার শ্রেষ্ঠ এএসআই হিসেবে এএসআই(নিঃ)/ইউনুস মিয়া, জয়দেবপুর থানা, এএসআই(নিঃ)/আশরাফুল ইসলাম, কালীগঞ্জ থানাসহ প্রত্যেক শ্রেষ্ঠ অফিসারদেরকে ক্রেস্ট ও সনদ এবং নগদ অর্থ প্রদান করেন করেন।
সভায় জনাব মোঃ গোলাম রব্বানী শেখ, পিপিএম(বার), অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ); জনাব মোহাম্মদ ছানোয়ার হোসেন পিপিএম (বার), অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম & অপস্); জনাব মোঃ রবিউল ইসলাম, পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), জনাব উখিং মে, অতিরিক্ত পুলিশ সুপার, কালীগঞ্জ সার্কেল, জনাব মোঃ মিরাজুল ইসলাম, পিপিএম-মেবা, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল, জনাব মোঃ নুরুল ইসলাম সিদ্দিকী, সিনিয়র সহকারী পুলিশ সুপার, হাইওয়ে পুলিশ, গাজীপুর, জনাব মোঃ মমিনুল ইসলাম, সহকারী পুলিশ সুপার, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ, গাজীপুর, জনাব খান মাহমুদুল হাসান, শিক্ষানবিস সহকারী পুলিশ সুপার, জনাব মোঃ মশিহুর রহমান সোহেল, শিক্ষানবিস সহকারী পুলিশ সুপার, জনাব মোঃ হুমায়ুন কবির ভূঁইয়া, পরিদর্শক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, গাজীপুর, জনাব মোঃ খালেদ, পুলিশ পরিদর্শক(নিঃ), সিআইডি, গাজীপুরসহ বিভিন্ন থানার অফিসার ইনচার্জ ও ইন্সপেক্টরগণ এবং বিভিন্ন ফাঁড়ীর ইনচার্জসহ জেলার উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।