1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

পবিপ্রবিতে কৃষান-কৃষানীদের মাঝে চারা ও বীজ বিতরণ

  • আপডেট সময় : সোমবার, ১২ জুন, ২০২৩
  • ৭৬৮ বার পঠিত
মোঃ ইলিয়াস উদ্দিন ,
দুমকী উপজেলা প্রতিনিধিঃ
 পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এপিএ টিম পবিপ্রবির আয়োজনে স্হানীয় কৃষান-কৃষানিদের মাঝে প্রশিক্ষণ, চারা ও বীজ বিতরণ – ২০২৩ এবং বিভিন্ন ফলমূলের উৎপাদন প্লট প্রযুক্তি প্রদর্শন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২জুন) বেলা১১টায় জার্মপ্লাজম সেন্টারে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত। পবিপ্রবির জার্মপ্লাজম সেন্টারের পরিচালক প্রফেসর ড. মাহাবুব রব্বানীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ট্রেজারার প্রফেসর মোহাম্মদ আলী, কৃষি অনুষদের ডীন প্রফেসর ড.পূর্নেন্দু বিশ্বাস, রেজিস্ট্রার প্রফেসর ড. সন্তোষ কুমার বসু, প্রফেসর গোপাল সাহা ও প্রভাষক হাবিবা জান্নাত মীম প্রমূখ। এসময় উপজেলার প্রায় শতাধিক কৃষান-কৃষানীদের প্রশিক্ষণ শেষে পিএসটিইউ উদ্ভাবিত বিলাতি গাব-২, তাল চারাসহ ৮জাতের চারা ও বীজ বিতরণ করা হয়। প্রশিক্ষণ শেষে কৃষান-কৃষানীদের বিভিন্ন ফলের প্রদর্শনী প্লট দেখানো হয়।
প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উৎসাহ ও নির্দেশনায় দেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। পুষ্টিতেও স্বয়ংসম্পূর্ন করতে হবে।  আর এজন্যই বাড়ির আঙিনায় এক ইঞ্চি জমিও যেন অনাবাদি  না থাকে সে লক্ষ্যে পবিপ্রবির উদ্ভাবিত বিভিন্ন ফলমূলের গাছ লাগাতে হবে এবং এজন্য কৃষানিদের অগ্রনি ভূমিকা পালন করতে হবে। তিনি আরো বলেন, বছরে প্রতিমাসে  কোন না কোন ফল পাওয়া যায় সেরকম ফলের গাছ বপন করতে হবে।
সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park