1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

টেনশনে এইচএসসি পরীক্ষার হলে হঠাৎ শ্বাসকষ্ট, পরীক্ষার্থী হাসপাতালে

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৭ আগস্ট, ২০২৩
  • ৭১৭ বার পঠিত

মো: মাসুদ পারভেজ
বামনা (বরগুনা) প্রতিনিধি

এইচএসসি পরীক্ষার হলে হঠাৎ শ্বাসকষ্টে আক্রান্ত হয়ে এক এইচএসসি পরীক্ষার্থী হাসপাতালে চিকিৎসা নিয়েছে। বৃহস্পতিবার (১৭ আগষ্ট) এইচএসসি বাংলা প্রথমপত্রের পরীক্ষার দিন এ ঘটনা ঘটে। চিকিৎসক জানিয়েছেন, হাইপার টেনশনে অসুস্থ হয়ে পড়ে পরীক্ষার্থী।

ঘটনাটি ঘটেছে বরগুনা জেলার বামনা উপজেলার হলতা ডৌয়াতলা সমবায় বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে। বিষয়টি নিশ্চিত করেছেন হলতা ডৌয়াতলা ওয়াজেদ আলী খান ডিগ্রি কলেজের অধ্যক্ষ সফিকুল ইসলাম। তিনি ঐ ছাত্রীকে সঙ্গে নিয়ে চিকিৎসা দিয়েছেন।

ডৌয়াতলা সৌদি প্রবাসী হাসপাতালে দশ মিনিট চিকিৎসা শেষে পুনরায় এসে ঐ পরীক্ষার্থী পরীক্ষা সম্পন্ন করে। অসুস্থতা ও চিকিৎসা নিয়ে ঐ পরীক্ষার্থীর মোট বিশ মিনিট সময় নষ্ট হয়েছে। অসুস্থ পরীক্ষর্থীকে কোন অতিরিক্ত সময় দেওয়া হয়নি। তবে পরীক্ষা ভাল হয়েছে বলে পরীক্ষা শেষে ঐ পরীক্ষার্থী জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park