1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

এসএসসি ও সমমানের পরীক্ষা ২৫ থেকে ২৭ জুলাইয়ের মধ্যে ফল প্রকাশের

  • আপডেট সময় : সোমবার, ৩ জুলাই, ২০২৩
  • ৮৮৫ বার পঠিত

 

ডেস্কঃ রিপোর্ট

এ বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল চলতি মাসেই প্রকাশ করতে চায় আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। আগামী ২৫ থেকে ২৭ জুলাইয়ের মধ্যে ফল প্রকাশের লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে প্রস্তাব পাঠাতে শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাবনা পাঠানো হয়েছে। প্রধানমন্ত্রী অনুমোদন দিলে ঐ তারিখে ফল প্রকাশ করা হবে।

এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান এবং আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির আহ্বায়ক অধ্যাপক তপন কুমার সরকার।

তিনি বলেন, ‘আগামী ২৫ থেকে ২৭ জুলাইয়ের মধ্যে এবারের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের চিন্তাভাবনা আছে। এ লক্ষ্যে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি থেকে প্রস্তাব পাঠানো হয়েছে শিক্ষা মন্ত্রণালয়ে। এখন মন্ত্রণালয় থেকে সারসংক্ষেপ পাঠানো হবে প্রধানমন্ত্রীর কার্যালয়ে। প্রধানমন্ত্রী যে তারিখ অনুমোদন করবেন সেদিনই ফল প্রকাশ করা হবে।’

অধ্যাপক তপন কুমার সরকার বলেন, ‘এসএসসি পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিন পূর্ণ হবে ৩০ জুলাই। সাধারণত দুই মাসের মধ্যে ফল প্রকাশের রেওয়াজ আছে। এবারও এর ব্যত্যয় ঘটবে না। রীতি অনুযায়ী এই ফল প্রকাশের দিন সকালে প্রধানমন্ত্রীর কাছে ফলাফলের সারসংক্ষেপ তুলে দেন শিক্ষাবোর্ডের চেয়ারম্যানরা। এজন্য প্রধানমন্ত্রীর সময় অনুমতি চাওয়া হয়। তাই প্রধানমন্ত্রীর সময় দেওয়ার ওপর নির্ভর করছে কোন দিন ফল প্রকাশ হবে।’

জানা গেছে, ২৮ ও ২৯ জুলাই শুক্র ও শনিবার। জুমার নামাজের দিন ফল প্রকাশের দৃষ্টান্ত নেই। তবে অতীতে শনিবার ফল প্রকাশিত হয়েছে। এ অবস্থায় ৩০ জুলাইয়ের পরিবর্তে ৬০ দিনের মধ্যে (২৫ থেকে ২৭ জুলাইয়ের মধ্যে) ফল প্রকাশের লক্ষ্যে এই প্রস্তাব পাঠানো হয়েছে।

গত ৩০ এপ্রিল থেকে শুরু হয় এসএসসি ও সমমানের পরীক্ষা। শেষ হয় ২৮ মে। এবার এসএসসি পরীক্ষায় ৯টি সাধারণ শিক্ষাবোর্ড এবং মাদরাসা ও কারিগরি বোর্ডের অধীনে ২০ লাখ ৭২ হাজার ১৬৩ পরীক্ষার্থী অংশ নেয়।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park