1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

ছাদ বাগান করলে হোল্ডিং ট্যাক্সের ১০ শতাংশ ছাড়

  • আপডেট সময় : বুধবার, ১৪ জুন, ২০২৩
  • ২২৭ বার পঠিত

নিজস্ব প্রতিনিধিঃ 

ছাদ বাগান করলে হোল্ডিং ট্যাক্সের ১০ শতাংশ ছাড় দেওয়া হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম।

তিনি বলেন, এ সিদ্ধান্ত দেশের সব সিটি করপোরেশন এবং পৌরসভার অধীনে থাকা ভবনের ক্ষেত্রে কার্যকর হবে।
মূলত তাপমাত্রা কমাতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বুধবার (১৪ জুন) দুপুরে সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে নিদিষ্ট স্থানে পশু কোরবানি ও দ্রুততম সময়ে পশুর বর্জ্য অপসারণ সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় সভায় সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম বলেন, যারা ছাদ বাগান করবে সঙ্গে সঙ্গে যথাযথভাবে পরিচর্যা করতে হবে যাতে সেখানে মশা জন্ম না নেয়। সেক্ষেত্রে ১০ শতাংশ হোল্ডিং ট্যাক্স ছাড় দেওয়া হবে। এটি সব সিটি করপোরেশনের জন্য প্রযোজ্য হবে বলে আমরা সিদ্ধান্ত নিয়েছি, এ সংক্রান্ত পরিপত্র জারি করা হবে। তিনি বলেন, প্রণোদনা যেখানে দেওয়া হবে সেখানে এটি বলা থাকবে যে, যারা ছাদ বাগান করবেন সঙ্গে যেন মশার প্রজনন না হয় সেই শর্তে ১০ শতাংশ ছাড় দেওয়া হবে। ছাদ বাগান করার জন্য কিছু আর্কিটেকচারিয়াল বিষয় আছে, সেগুলো মাথায় রেখে করতে হবে।

তাজুল ইসলাম বলেন, সেসব এলাকায় মেয়র আছে তারা সার্বিক বিষয় ঠিক করে দেবেন। আজ এ সংক্রান্ত পরিপত্র জারি হবে, এরপর থেকেই এটি কার্যকর হবে। বাংলাদেশের সব সিটি করপোরেশন ও পৌরসভা এলাকায় ছাদ বাগান করলে এ প্রণোদনা দেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park