1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

বেগম জিয়ার মুক্তি সরকার আটকে রাখেনি : কাদের

  • আপডেট সময় : বুধবার, ১৪ জুন, ২০২৩
  • ২০৫ বার পঠিত

দৈনিক মানবাধিকার সংবাদ ডেস্কঃ 

জামায়াতের বিষয়টা আদালতে আটকে আছে। সরকার সরাসরি তাদের সভা সমাবেশে হস্তক্ষেপ করতে পারে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বুধবার (১৪ জুন) দুপুরে রাজধানীর আগারগাঁও বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে রোড সেফটি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নে এ সব কথা বলেন তিনি।

এসময় কাদের বলেন, কোন দলের নিবন্ধন দেবে বা বাতিল হবে এটা নির্বাচন কমিশনের বিষয়।
এ ক্ষেত্রে কোনো দলের সভা সমাবেশে হস্তক্ষেপ করার অধিকার কোনো দলের নেই।

কাদের বলেন, বাংলাদেশ কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে না, তাই অন্য কোনো দেশ করলে সেটা মেনে চলার কোন সুযোগ নেই। আওয়ামী লীগ কোনো চাপের কাছে মাথা নত করেনি করবে না বলেও  মন্তব্য করেন তিনি।

সেতুমন্ত্রী বলেন, তত্ত্বাবধায়ক সরকার বাতিল আর বেগম জিয়ার মুক্তি সরকার আটকে রাখেনি। এটা আদালতের আর সংবিধানের বিষয়। সরকারের পদত্যাগের আগে খালেদা জিয়ার মুক্তি আন্দোলন না করার দায়ে সবার আগে বিএনপির টপ টু বটম পদত্যাগ করা উচিত বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park