1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

রাজধানীতে নারী পকেটমারের সন্ধান

  • আপডেট সময় : বুধবার, ১৪ জুন, ২০২৩
  • ৩৬০ বার পঠিত

স্টাফ রিপোর্টার :

রাজধানীতে এবার নারী পকেটমারের সন্ধান পেলো পুলিশ। চক্রের ৯ নারী সদস্যসহ ৭ মহাজনকে গ্রেপ্তার করেছে ডিবি। চুরির পণ্যগুলো নামমাত্র টাকায় বিক্রি করছে তারা।

পুলিশ জানায়, স্কুল কলেজের সামনে, শপিং মলে বাচ্চা কোলে নিয়ে এরা ঘুরে বেড়ায়।
সুযোগ পেলেই নারীদের ব্যাগ থেকে তুলে নেয় মোবাইল ফোন ও টাকা।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, রাজধানীর একটি শপিং মল থেকে এক মহিলার ব্যাগ থেকে প্রায় ৫ লাখ টাকা নিয়ে দ্রুত কেটে পড়ছে আলেয়া।

কখনও বোরকা পরা পর্দাশীল নারী, আবার কখনও বাচ্চা কোলে স্নেহময়ী মা। পর্দাশীল মায়ের পরিচয়ে মুহূর্তেই ঢুকে যায় জনারণ্যে। চোখের পলকে নারী ও পুরুষের পকেট বা ব্যাগ কেটে চুরি করে ফেলে নগদ টাকা, মোবাইল এবং ব্যাগে রাখা স্বর্ণালংকার।

আসামিরা জানায়, এসব চুরির পণ্য বিক্রি করে দেয়া হয় কিছু মহাজনের কাছে। যারা লক্ষ টাকার একটি ঝকঝকে আইফোনের জন্য দেয় ৬ থেকে ৭ হাজার টাকা।

ডিবির লালবাগ বিভাগের ডিসি মশিউর রহমান জানান, রাজধানীর বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে চক্রের ৯ জন মহিলা পকেটমার এবং তাদের ৭ মহাজনকে গ্রেপ্তার করা হয়েছে। মোবাইল হারিয়ে গেলে আইনি পদক্ষেপ নেয়ার পরামর্শ তার।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park