1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ নাসিমের তৃতীয় মৃত্যু বার্ষিকী ও স্মরণ সভা

  • আপডেট সময় : বুধবার, ১৪ জুন, ২০২৩
  • ৩৬২ বার পঠিত

 

মামুনুর রহমান :  গতকাল বিকেলে আওয়ামীলীগের বর্ষিয়ান নেতা ও সাবেক সফল স্বরাষ্ট্র মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ নাসিমের তৃতীয় মৃত্যু বার্ষিকী উপলক্ষে নাটোরের লালপুরে মডেল প্রেসক্লাবের আয়োজনে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল সন্ধ্যায় উপজেলার গোপালপুর মডেল প্রেসক্লাবের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও মডেল প্রেসক্লাবের উপদেষ্টা কমিটির সদস্য মনোয়ার হোসেন মনির সভাপতিত্বে  বক্তব্য রাখেন নাটোর জেলা আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক ও গোপালপুর ডিগ্রি পাস অনার্স কলেজের অধ্যক্ষ বাবুল আকতার, ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও জাতীয় সাংবাদিক সোসাইটির কেন্দ্রিয় সাংগঠনিক সচীব তৌহিদ আক্তার পান্না, ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবে যুগ্ন সাধারণ সম্পাদক মামুনুর রহমান,  গোপালপুর পৌরসভার সাবেক মেয়র মঞ্জুরুল ইসলাম বিমল, লালপুর উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও নর্থ বেঙ্গল সুগার মিলের শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের সাবেক সভাপতি গোলাম কাওসার, প্রভাষক সাহীন ইসলাম, প্রেসক্লাবের সভাপতি শাহ আলম সেলিম, ঈশ্বরদী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সেলিম রেজা, সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম লিটন প্রমুখ। গোপালপুর পৌরসভা যুবলীগের সভাপতি নাজমুল হোসেন । শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের, জাতীয় চার নেতা ও সকল শহীদদেরসহ সাবেক মন্ত্রী প্রয়াত মোহাম্মদ নাসিমের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

 

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park