1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

আষাঢ়ের প্রথম দিনে বৃষ্টির আভাস

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৫ জুন, ২০২৩
  • ২৫৪ বার পঠিত

নিজস্ব প্রতিনিধিঃ 

বর্ষা ঋতুর প্রথম মাস আষাঢ়ের শুরুর দিন আজ। সকাল থেকেই রাজধানীর আকাশে দেখা মিলেছে মেঘের, কিন্তু বৃষ্টি নেই। তবে বাতাস বইছে, এ বাতাসে ‘বৃষ্টির সুবাস’ হয়তো কিছুটা আছে।

বৃহস্পতিবার (১৫ জুন) সকাল থেকেই দেশের উত্তর-পূর্বাঞ্চলের সিলেট অঞ্চলে বৃষ্টি হচ্ছে। দিনভর ময়মনসিংহ ও সিলেট অঞ্চলে বৃষ্টির পূর্বাভাস আছে। আবহাওয়া অফিস বলছে, আজ রাজধানীতেও কিছুটা বৃষ্টির সম্ভাবনা আছে।

এর আগে, গতকাল বুধবার যশোর ও খুলনায় তীব্র তাপপ্রবাহ বয়ে যায়। ঢাকা, বরিশাল, রাজশাহী ও খুলনা বিভাগের নানা প্রান্তে বয়ে যায় মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ। দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় রাজশাহীতে- ৪০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে, রাজধানীতেও গতকাল বয় মৃদু তাপপ্রবাহ। সর্বোচ্চ তাপমাত্রা হয় ৩৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের চেয়ে এ তাপমাত্রা ছিল সাড়ে ৪ ডিগ্রি সেলসিয়াস বেশি।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম জানান, আজ দিনভর রাজধানীর আকাশ মেঘলা থাকার পাশাপাশি সন্ধ্যার দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park