1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

এ সরকারের মতো দক্ষিণাঞ্চলের উন্নয়ন কোন সরকার করেনি- উপমন্ত্রী হাবিবুন নাহার

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৫ জুন, ২০২৩
  • ৩০৪ বার পঠিত
মোঃ এরশাদ হোসেন রনি,মোংলা
শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার মোংলাসহ গোটা দক্ষিণাঞ্চলের যে উন্নয়ন করেছে, তা অতীতের কোনো সরকারই করতে পারেনি বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ূ পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী ও সংসদ সদস্য বেগম হাবিবুন নাহার।
বৃহস্পতিবার (১৫ জুন) সকাল ১০টায় মোংলা উপজেলা পরিষদ চত্বরে উপজেলা সবাজসেবা অফিসের আয়োজনে অসহায় বয়স্ক, বিধবা ও অস্বচ্ছল প্রতিবন্ধিদের মাঝে ভাতার বই ও হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
হাবিবুন নাহার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমি মোংলা-রামপালে ব্যপক উন্নয়ন করেছি। শুধু তাই নয়, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার মোংলাসহ গোটা দক্ষিণাঞ্চলের যে উন্নয়ন করেছে, তা অতীতের কোনো সরকারই করতে পারেনি। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’র স্বপ্ন বাস্তবায়ন করতে কাজ করছেন তার কণ্যা জননেত্রী শেখ হাসিনা।
মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) মো. হাবিবুর রহমান’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা এস এম মাসুদ রানা, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সামসুদ্দীন, পৌর আ’লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শেখ কামরুজ্জামান জসিম, উপজেলা যুবলীগের সভাপতি ও মিঠাখালি ইউপি সাবেক চেয়ারম্যান ইস্রাফিল হাওলাদার, পৌর ১নং ওয়ার্ড আ’লীগের সাবেক সভাপতি মো. বেল্লাল হোসেন, সহ-সভাপতি শিকদার শাহ-আলম, আ’লীগ নেতা মো. এনামুল হোসেন প্রমুখ।##
সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park