1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে নড়াইল কে স্মার্ট করার লক্ষ্যে ফেসবুকে মাশরাফির স্ট্যাটাস।

  • আপডেট সময় : রবিবার, ২৬ নভেম্বর, ২০২৩
  • ৩৫০ বার পঠিত

 

মো: আজিজুর বিশ্বাস,স্টাফ রিপোর্টার।

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে নড়াইল কে স্মার্ট করার লক্ষ্যে ব্যক্তিগত পেজ থেকে মাশরাফির স্ট্যাটাস।

রবিবার বিকাল চারটায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকের মনোনয়ন ঘোষণাদেন ওবায়দুল কাদের।

এর কয়েক ঘন্টা পর আনুমানিক মাশরাফি মুর্তজা তার ফেসবুক ওয়ালে লিখেন প্রিয় নড়াইলবাসী,
আসসালামু আলাইকুম।

মহান আল্লাহ রাব্বুল আলামীনের অশেষ রহমতে জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি জননেত্রী শেখ হাসিনা আমাকে দ্বিতীয় বারের মতো নড়াইল-২ আসনে নৌকার প্রতিনিধি হিসেবে মনোনয়ন দিয়েছেন।

জননেত্রী শেখ হাসিনার প্রতি নড়াইল এবং লোহাগড়া বাসীর পক্ষ থেকে আমি কৃজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি।

আমি ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশে আওয়ামী লীগে নড়াইল জেলা শাখা এবং লোহাগড়া উপজেলা শাখার তৃনমূল থেকে সকল স্তরের নেতা কর্মীদের। সেই সাথে আরও ধন্যবাদ জানাচ্ছি জেলা এবং উপজেলার শাখার সকল অঙ্গসংগঠনের নেতা কর্মীদের।

বিগত ৫ বছর জননেত্রী শেখ হাসিনা’র সুদৃষ্টির জন্য এবং নড়াইল সদর ও লোহাগড়া বাসীর সার্বিক সহযোগিতার কারনে নড়াইল-২ আসনে যে উন্নয়ন হয়েছে তার জন্য আপনাদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

ভবিষ্যতে আপনাদের অব্যাহত ভালবাসা ও সহযোগিতার ধারাবাহিকতা বজায় রাখার পাশাপাশি জেলার উন্নয়ন কে আরও এগিয়ে নিয়ে একটি স্মার্ট নড়াইল জেলা উপহার দেওয়ার প্রত্যয়ে আমি আপনাদের জন্য কাজ করে যাবো ইনশাআল্লাহ।
বাংলাদেশ আওয়ামী লীগ একটি ঐতিহ্যবাহী এবং প্রাচীনতম সংঘঠন।

এই দলের সাথে সংশ্লিষ্ট নড়াইল এবং লোহাগড়া উপজেলার অনেকে সিনিয়র নেতৃবৃন্দ নড়াইল-২ আসনের প্রার্থী হওয়ার জন্য মননোয়ন পত্র সংগ্রহ করেছিলেন, দলের দূর্দিনে যারা দল টিকিয়ে রাখার জন্য বিভিন্ন সময় সংগ্রাম করে গেছেন। আমি সকলে প্রতি শ্রদ্ধা রেখে বলতে চাই নৌকার এই মনোনয়ন শুধু আমার একার নয় আপনাদের সকলের।

আমি আপনারদের সবাই কে সাথে নিয়েই বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে, আগামী ৭ই জানুয়ারী নির্বাচনে অংশ গ্রহনের মাধ্যমে নড়াইল-২ আসন টি নৌকার বিজয় সুনিশ্চিত করে জননেত্রী শেখ হাসিনা কে উপহার দিতে চাই।

আরেক টি কথা পরিশেষে বলতে চাই, সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা সিনিয়র নেতাকর্মী দের নিয়ে বিভিন্ন ধরনের মন্তব্য করছেন, আপনারা এ ধরনের মন্তব্য থেকে বিরত থাকুন। নৌকার বিজয় কে সুনিশ্চিত করার লক্ষ্য নিয়ে একসাথে এগিয়ে চলুন।

জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।#

 

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park