1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

জগন্নাথপুরের উপ-নির্বাচনে নৌকা বিজয়ী

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৫ মে, ২০২৩
  • ১৭৮ বার পঠিত

 

 

হুমায়ূন কবীর ফরীদি, স্টাফ রিপোর্টারঃ

জগন্নাথপুর উপজেলা পরিষদ এর চেয়ারম্যান পদের উপনির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। নৌকা প্রতীকের প্রার্থী মোঃ নূরুল ইসলাম বিজয়ী হয়েছেন।
২৫ শে মে রোজ বৃহস্পতিবার সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা পরিষদ এর চেয়ারম্যান পদের উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এই নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মোঃ নুরুল ইসলাম ২২ হাজার ২ শত ১২ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী কাপ পিরিচ প্রতীকের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী সৈয়দ তালহা আলম ১১ হাজার ২ শত ৩ ভোট পেয়েছেন। বাংলাদেশ জমিয়তে উলামায়ে ইসলাম মনোনীত খেজুর গাছ প্রতীকের প্রার্থী আব্দুল কাইয়ূম কামালী সিতু ৬ হাজার ১ শত ৪৪, স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হারুন রশীদ আনারস প্রতীকে ৪ হাজার ৭ শত ৭৫ ভোট ও জাতীয় পার্টি মনোনীত লাঙ্গল প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মোঃ আতাউর রহমান ১ হাজার ২ শত ৮৬ ভোট পেয়েছেন। ফলাফল ঘোষণার পর পরই আওয়ামী লীগ নেতাকর্মী বৃন্দ আনন্দ মিছিল করেছেন।
জগন্নাথপুর উপজেলা পরিষদের হলরুমে এই ফলাফল ঘোষণা করেছেন, সুনামগঞ্জ জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মোহাম্মদ মুরাদ উদ্দিন হাওলাদার।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park