1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের কোন বিরোধ নেই- সুনামগঞ্জে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৫ মে, ২০২৩
  • ২৪৩ বার পঠিত

 

সুনামগঞ্জ প্রতিনিধিঃ

সুনামগঞ্জে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এমপি বলেছেন, বাংলাদেশের নির্বাচনে কেউ অনিয়ম করলে, বাধা দিলে তাদের শাস্তির আওতায় আনা হবে। নির্বাচন কমিশনে এই বিধান আছে। মার্কিন যুক্তরাষ্ট্র শাস্তি দেওয়ার কে। সুতারাং এখানে ভয়ের কিছু নেই। মন্ত্রী বলেন, প্রত্যেকটা রাষ্ট্র স্বাধীন, প্রত্যেক দেশের আইন ও সংবিধান আছে। মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থ আছে তারা সারা দুনিয়াতে তাদের স্বার্থের বিনিময়ে কাজ করে। আমাদের দেশ স্বাধীন, আমরা আমাদের স্বার্থের বিবেচনায় কাজ করব। এখানে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদের কোন বিরোধ নেই। আবারও বলছি কেউ বাংলাদেশের নির্বাচনে বাধা সৃষ্টি করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
নিত্যপণ্যের বাজার নিয়ে মন্ত্রী বলেন, পেঁয়াজ আমদানি ইতিমধ্যে শুরু হয়ে গেছে। বাংলাদেশে যারা পেঁয়াজের সিন্ডিকেট করেছেন তাদের পিয়াজ এখন পঁচে নষ্ট হয়ে যাবে। তাই সময় আছে এখনও কম দামে পেঁয়াজ বিক্রি শুরু করুন।
তিনি ২৫ শে মে রোজ বৃহস্পতিবার বিকেলে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় এফ আই ভি ডি বি হলরুমে ‘সুনামগঞ্জ হাওর এলাকার সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনার নিমিত্ত সম্ভাব্যতা” সমীক্ষা শীর্ষক প্রকল্পের উপর মতবিনিময় কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য মন্ত্রী এম এ মান্নান এসব কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন, সুনামগঞ্জের জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী, বাপাউবো ঢাকার অতিরিক্ত মহাপরিচালক (পূর্বরিজিয়ন) এস এম শহীদুল ইসলাম।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park