1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

সুনামগঞ্জ জেলা বিএনপি’র বিক্ষোভ মিছিল ও সমাবেশে কেন্দ্রীয় নেতৃবৃন্দ

  • আপডেট সময় : শুক্রবার, ২৬ মে, ২০২৩
  • ৪১৪ বার পঠিত

সুনামগঞ্জ প্রতিনিধিঃ

গায়েবী মামলা, নির্বিচারে গ্রেফতার,পুলিশী হয়রানীসহ ১০ দফা দাবীতে বিক্ষোভ মিছিল ও জন সমাবেশ করেছে সুনামগঞ্জ জেলা বিএনপির নেতাকর্মীরা।

শুক্রবার সকালে শহরের পুরাতন বাসট্যান্ড এলাকায় জেলা বিএনপি’র কার্যালয়ের সামনে থেকে মিছিলটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একটি সমাবেশ অনুষ্ঠিত হয়।

সুনামগঞ্জ জেলা বিএনপির সভাপতি কলিম উদ্দিন আহমদ মিলনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক এ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুলের পরিচালনা সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে বিএনপি’র কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মোঃ শাহজাহান ।

বিএনপি’র কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মোঃ শাহজাহান বলেছেন, নিশিরাতের বিনা ভোটের এই ভোট চোর সরকার গনতন্ত্র হত্যা করে স্বৈরাচারী কায়দায় দেশ পরিচালনা করছে। তারা বিরোধী মত ও পথের নেতাকর্মীদের নামে একের পর এক গুনখুনের গায়েবী ও মিথ্যা মামলা দিয়ে জেলে ভরে নির্যাতন করছে। কিন্তু বিনাভোটের এই স্বৈরাচারী সরকার মিথ্যা মামলায় কারাগারে বন্দী করে রাখে আমাদের নেত্রী বিএনপির চেয়ারম্যানপার্সন বেগম খালেদা জিয়াকে।

নেত্রীর নিঃশর্ত মুক্তিসহ তারা দেশের জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে এবং একটি র্নিদলীয় নিরপেক্ষ তত্বাবধায়ক সরকার গঠনের মাধ্যমে বর্তমান ফ্যাসিবাদি সরকারকে পদত্যাগে বাধ্য করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে রাজপথে থেকে আন্দোলন করা এবং সরকারের পতন না হওয়া পর্যন্ত সবাইকে রাজপথে থাকার আহবান জানান নেতৃবৃন্দরা।
সমাবশে এ সময় আরো বক্তব্য রাখেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটি’র সাংগঠনিক সম্পাদক শাখাওয়াত হোসেন জীবন, জাতীয় নির্বাহী কমিটি’র অন্যতম সদস্য মিজানুর রহমান মিজান, সাবেক সংসদ সদস্য নজির হোসেন, সাবেক উপজেলা চেয়ারম্যান ও বিএনপি নেতা দেওয়ান জয়নুল জাকেরীন, জেলা বিএনপি’র সহ সভাপতি নাদের আহমদসহ জেলা বিএনপি ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দরা এ সময় উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park