1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে মোংলায় যুবলীগের বিক্ষোভ মিছিল

  • আপডেট সময় : শনিবার, ২৭ মে, ২০২৩
  • ২১৮ বার পঠিত
মোঃ এরশাদ হোসেন রনি, মোংলা
রাজশাহীতে বিএনপির সমাবেশ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘হত্যার হুমকি’ দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও শান্তি সমাবেশ করেছে বরগুনা জেলা আওয়ামী যুবলীগ।
শনিবার (২৭ মে) বিকাল ৫টায় উপজেলা ও পৌর যুবলীগের আয়োজনে পৌর মার্কেটের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবার পৌর মার্কেটের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা।
বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যারা হত্যার হুমকি দিয়েছে তারা দেশ ও জাতির শত্রু। যারা দেশের উন্নয়ন চায়না তারাই প্রধানমন্ত্রীকে বারবার হত্যার চেষ্টা করে আসছে। প্রধানমন্ত্রীকে হুমকি দাতা রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।
এ সময় বক্তব্য রাখেন, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ইব্রাহীম হোসেন, পৌর আ’লীগের সভাপতি ও পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আঃ রহমান, থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ সামসুদ্দীন, উপজেলা যুবলীগের সভাপতি ও সাবেক মিঠাখালি ইউপি চেয়ারম্যান ইস্রাফিল হাওলাদার, সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক সবুজ হাওলাদার, পৌর যুবলীগের সভাপতি ও পৌর ১নং ওয়ার্ড কাউন্সিলর কবির হোসেন, সাধারণ সম্পাদক শেখ আল মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক নুর আলম জিকু সহ সহযোগী সংগঠনের সকল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ১৯ মে সরকারের পদত্যাগ, গায়েবি মামলা ও গণগ্রেপ্তার বন্ধ, সরকারের দুর্নীতির প্রতিবাদ ও ১০ দফা দাবিতে রাজশাহীতে সমাবেশ করে বিএনপি। সেই সমাবেশ থেকে প্রধানমন্ত্রীকে ‘কবরস্থানে’ পাঠানোর হুমকি দেন জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ। তারই প্রতিবাদে বাংলাদেশ আওয়ামী যুবলীগ কর্মসূচির ডাক দিয়েছে। সেই কর্মসূচির অংশ হিসেবে মোংলা উপজেলা ও পৌর আওয়ামী যুবলীগ বিক্ষোভ মিছিল ও শান্তি সমাবেশ করেন।##
সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park