1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ চার দেশের রাষ্ট্রদূত শর্তসাপেক্ষে প্রটোকল পাবেন: স্বরাষ্ট্রমন্ত্রী

  • আপডেট সময় : শনিবার, ২৭ মে, ২০২৩
  • ১৮৮ বার পঠিত

ডেস্ক রিপোর্টঃ 

বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারত ও সৌদি আরবের রাষ্ট্রদূতদের শর্তসাপেক্ষে প্রটোকল দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। আজ শনিবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাষ্ট্রদূতেরা চাইলে তাঁরা শর্তসাপেক্ষে প্রটোকল ফিরে পাবেন। রাষ্ট্রদূতদের প্রটোকল দিতে আনসার গার্ড রেজিমেন্ট সদস্যরা প্রস্তুত রয়েছেন।
২০১৩-১৪ সালে দেশব্যাপী আগুন-সন্ত্রাসের কারণে কয়েকজন রাষ্ট্রদূতের বাইরে চলাফেরার সময় পুলিশ সদস্যদের সমন্বয়ে সার্বক্ষণিক প্রটোকল দেওয়া হতো। কিন্তু এখন আগের পরিস্থিতি না থাকায় তাঁদের সেই প্রটোকল তুলে নেওয়া হয়েছে।

আসাদুজ্জামান বলেন, কোনো দূতাবাস যদি মনে করে তাদের প্রটোকল দরকার, তাহলে তারা সেখান থেকে সেই সুবিধা নিতে পারবে। একজন পুলিশ কর্মকর্তার নেতৃত্বে তাদের এই প্রটোকল দেওয়া হবে।

১৪ মে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারত ও সৌদি আরবের রাষ্ট্রদূতদের স্থায়ী প্রটোকল প্রত্যাহার করে নেয় সরকার। ওই দিন সকাল ৬টার দিকে পুলিশের পক্ষ থেকে মার্কিন দূতাবাসকে জানানো হয়, আজ থেকে রাষ্ট্রদূত পুলিশের প্রটোকল পাবেন না। অন্য দূতাবাসকেও পর্যায়ক্রমে এ সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park