1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

জগন্নাথপুরে সম্প্রসারিত বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

  • আপডেট সময় : সোমবার, ২৯ মে, ২০২৩
  • ৩৫৫ বার পঠিত

 

 

স্টাফ রিপোর্টারঃ

জগন্নাথপুর থানা প্রশাসনের উদ্যোগে ১নং কলকলিয়া ইউনিয়ন বিট পুলিশ এর আয়োজনে সম্প্রসারিত বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।
মাদক, জুয়া, যৌতুক, জঙ্গি, বাল্য বিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধ সহ সার্বিক আইন শৃঙ্খলা রক্ষার্থে পুলিশিং সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষে সুনামগঞ্জের জগন্নাথপুর থানা প্রশাসনের উদ্যোগে ও কলকলিয়া ইউনিয়ন বিট পুলিশিং এর আয়োজনে ২৯ শে মে রোজ সোমবার দুপুরে কলকলিয়া ইউনিয়ন পরিষদ এর হলরুমে পরিষদের মেম্বার মোঃ মসিক আহমদ এর সভাপতিত্বে ও জগন্নাথপুর থানার এএসআই ফখরুদ্দিন এর পরিচালনায় সম্প্রসারিত বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সভায় বক্তব্য রাখেন, কলকলিয়া বাজার বনিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ ফখরুল ইসলাম, সাংবাদিক হুমায়ূন কবীর ফরীদি, মোঃ কামাল হোসেন লিলু, মোঃ চন্দন মিয়া,মোঃ জাহির আলী ও ছুরুক মিয়া প্রমূখ।
এসময় উপস্থিত ছিলেন, কুটি মিয়া, শহীদুল হক, তাজ উদ্দিন, এলাল আহমদ, আতাউর রহমান, আনহার, মনু মিয়া, ছত্তার মিয়া, রবিউল, আব্দুর রহমান, জুনেদ মিয়া, সোমেল, ছুফান, মুজিব, আলেকমান, কর্নেল, সাজু, ফারুক, সুমন, সাজুল, আলী আকবর ও সোনাই মিয়া প্রমূখ সহ বিভিন্ন শ্রেনী পেশার শতাধিক মানুষ।
জগন্নাথপুর থানার এএসআই ফখরুদ্দিন তাঁর বক্তব্যে বলেন, আমরা কথায় নয় কাজে বিশ্বাসী, কাজ দিয়ে আপনাদের হৃদয়ের মাঝে ঠাই করে নিতে চাই। সমস্যা আছে সমস্যা থাকতেই পারে। এই সমস্যা গুলো যাতে সমাধান করা যায়,সে লক্ষে আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। একক ভাবে পুলিশের পক্ষে সমস্যা সমাধান করা সম্ভব নয়!যদি আমাদেরকে অর্থাৎ প্রশাসনকে সহযোগিতা না করেন। আপনাদের যেকোনো সমস্যা কোনো মাধ্যম ছাড়া, আমাদেরকে সরাসরি জানাবেন। অনিয়মকারী ও দুর্নীতি বাজদের তথ্য দিয়ে সহযোগিতা করবেন।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park